ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 3:39 PM

সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল

সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাবের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছেন ব্রাদার্স ইউনিয়নের অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

মঙ্গলবার সাভারের বিকেএসপির ৩ নম্বর মাঠে টস জিতে ব্রাদার্স ইউনিয়নকে ব্যাটিংয়ে পাঠায় রূপগঞ্জ টাইগার্স। শুরুতে উইকেট হারিয়ে চাপে পড়লেও ব্রাদার্সকে টেনে তুলেন আশরাফুল।

৭৭ বলে পূরণ করেন নিজের অর্ধশতক, আর ১১০ বলে হাঁকান শতক। চলতি মৌসুমে এটি আশরাফুলের প্রথম শতক।

শেষ পর্যন্ত ১৩৯ বলে ১৪১ রান করে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটার। অ্যাশের ইনিংসে ছিল ১৬টি চার ও একটি ছক্কা।  

আশরাফুল ছাড়াও ব্রাদার্সের হয়ে রান পেয়েছেন মায়শুকুর। তার ব্যাট থেকে এসেছে ৬৮ রান।

শেষ দিকে শ্রীলঙ্কান ব্যাটসম্যান চতুরঙ্গ ২১ বলে হাফ সেঞ্চুরি করেন। ফলে ৫০ ওভার শেষে ৪ উইকেটে ৩০৯ রানের বিশাল স্কোর পায় ব্রাদার্স।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status