ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের উদ্দেশ্যে সিদ্দিক
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 5 April, 2022, 3:50 PM

আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের উদ্দেশ্যে সিদ্দিক

আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি, টিপ পরা অভিনেতাদের উদ্দেশ্যে সিদ্দিক

টিপ পরায় রাজধানীতে এক পুলিশ সদস্য কর্তৃক লাঞ্চিত হওয়ার ঘটনায় দুইভাগে বিভক্ত হয়ে গেছে পুরো দেশ। একপক্ষ পুলিশ সদস্যর পক্ষে কথা বলছে অন্যপক্ষ শিক্ষিকার পাশে দাড়িয়ে পুলিশ সদস্যর কঠোর সমালোচনা করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের পাশাপাশি পুরুষরাও টিপ পরা ছবি আপলোড করে প্রতিবাদ জানান। অনেক অভিনেতাও টিপ পরে ছবি পোস্ট করে এই প্রতিবাদের দলে শামিল হোন।

রোববার জনপ্রিয় অভিনেতা সাজু খাদেম কপালে টিপ পরা একটি দারুণ ছবি প্রকাশ করে এ প্রতিবাদের অংশ নেন। ক্যাপশন জুড়ে দেন, ‘লাল টিপ… লাল সূর্য…।’ এছাড়াও ক্যাপশন ছাড়া কপালে টিপ পরা ছবি প্রকাশ করে এই প্রতিবাদে সংহতি জানিয়েছেন, অভিনেতা প্রাণ রায়, আনিসুর রহমান মিলন, মনোজ প্রামাণিকসহ অনেকেই। অভিনেতাদের টিপ পরে এভাবে প্রতিবাদে অংশ নেওয়াকে ভালো চোখে দেখেননি অনেকেই। স্বয়ং আরেক অভিনেতা সিদ্দিক তাদের এ কাণ্ডের সমালোচনা করেছেন।

নিজের ফেসবুকে সাজু খাদেম, আনিসুর রহমান মিলন, প্রাণ রায় ও মনোজ প্রামানিকের টিপ পরা ছবি পোস্ট করে সিদ্দিক প্রশ্ন তুলেন, আমরা কি দিন দিন পাগল হয়ে যাচ্ছি? এরপর লিখেন, ‘আল্লাহপাক সবাইকে এই সমস্ত পাগলের হাত থেকে হেফাজত করুক। মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুন। আল্লাহ সবাইকে ক্ষমা করুক। আমিন’

প্রসঙ্গত, শনিবার (২ এপ্রিল) রাজধানীর গ্রিন রোডের বাসা থেকে কলেজে যাওয়ার পথে উত্ত্যক্তের শিকার হন তেজগাঁও কলেজের প্রভাষক ড. লতা সমাদ্দার। তিনি অভিযোগ করেন, ‘‘হেঁটে কলেজের দিকে যাওয়ার সময় হুট করে পাশ থেকে মধ্যবয়সী, লম্বা দাড়িওয়ালা একজন- ‘টিপ পরছোস কেন’ বলেই বাজে গালি দেন তাকে। ওই মধ্যবয়সী ব্যক্তির গায়ে পুলিশের পোশাক।’’ ঘটনার প্রতিবাদ জানালে একপর্যায়ে তার পায়ের ওপর দিয়েই বাইক চালিয়ে চলে যায় সেই ব্যক্তি। পরবর্তী সময়ে এ ঘটনায় শেরেবাংলা নগর থানায় একটি অভিযোগ দায়ের করেন লতা। সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিচার দাবি করছেন অগুনতি মানুষ। পরে ওই পুলিশ কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status