|
মুন্সীগঞ্জে ঘুমন্ত তরুণকে কুপিয়ে হত্যা, আহত এক
নতুন সময় প্রতিবেদক
|
![]() মুন্সীগঞ্জে ঘুমন্ত তরুণকে কুপিয়ে হত্যা, আহত এক নিহতের পরিবারের অভিযোগ, পূর্ব শত্রুতার জের ধরে স্থানীয় মিজি বংশের লোকজন এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। নিহত তরুণের নাম মো. মিজান খা (২২)। সে পূর্ব সুমার ঢালীকান্দির মোহাম্মদ আলী আকবরের ছেলে। তারা দুজন মিজানের খালাতো ভাই সুমন ঢালীদের বাড়িতে থাকত। রাতে জমি থেকে উত্তোলিত আলু পাহারা দিত। মিজানের খালাতো বোন রেহানা বেগম বলেন, মিজান ও আব্দুর রহমান রাতে আমাদের জমির উত্তোলিত আলু পাহারা দিত। কখনো বাড়িতে থাকতো, কখনো আলুর পাশে বানানো ডেরা ঘরে থাকতো। সোমবার রাতে আমরা ঘুমিয়ে ছিলাম। মিজান জমিতে আলু পাহারা দিচ্ছিল। রাত দেড়টার দিকে আব্দুর রহমানের কান্না-চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। ঘর থেকে বের হয়ে দেখি আব্দুর রহমানের মাথা ও নাক মুখ থেকে রক্ত ঝরছে। তখন আব্দুর রহমান আমাদের বলে স্থানীয় মিজি বংশের শুভ মিজিরা (সুফার মিজি) ঘুমন্ত অবস্থায় তাদের উপর হামলা করে। সে কোন রকমে দৌড়ে পালিয়ে এসেছে। রাত দুইটার দিকে আমরা দৌড়ে ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে মিজানের লাশ দেখতে পাই। নিহতের খবরটি নিশ্চিত করে মুন্সীগঞ্জ সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, নিহত মিজান কে ছুরি দিয়ে আঘাত করে মারা হয়েছে। এ ঘটনায় একজন গুরুতর আহত আছে। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
