ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত
আহম্মেদুল কবির , কুড়িগ্রাম
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 7:27 PM

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত

কুড়িগ্রামে জিয়া সাংস্কৃতিক জোটের জেলা আহবায়ক কমিটি গঠিত

কুড়িগ্রামে বাংলাদেশী জাতীয়তাবাদী সংস্কৃতি ও ভাবধারা এবং জাতীয়তাবাদী মতাদর্শকে ত্বরান্বিত করতে সাংবাদিক ও সহকারী অধ্যাপক অনিরুদ্ধ রেজাকে আহবায়ক এবং বাংলাদেশ বেতারের সঙ্গীত শিল্পী ও সংগঠক আজাদ আলীকে সদস্য সচিব করে জিয়া সাংস্কৃতিক জোটের ৭ সদস্য বিশিষ্ট কুড়িগ্রাম জেলা আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। 

জিয়া সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরী, নির্বাহী সভাপতি এস এম বিপাশ আনোয়ার এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক আলী আশরাফ আখন্দ এর পক্ষ থেকে গত ২২ জুন ২০২৬ ইং তারিখে দেয়া এক বিশেষ পত্রে এ আহবায়ক কমিটির অনুমোদন দেয়া হয়।

নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটি অন্যান্য সদস্যরা হলেন, সংগীত শিল্পী ও নাট্য ব্যক্তিত্ব মোঃ তাইজুল ইসলাম( যুগ্ম আহ্বায়ক), বাংলাদেশ বেতারের সংগীত শিল্পী মোঃ গুলজার হোসেন (নির্বাহী সদস্য), অধ্যক্ষ খন্দকার মোঃ ফকরুল ইসলাম (নির্বাহী সদস্য), বাংলাদেশ টেলিভিশন ও  বেতারের সংগীত শিল্পী মোঃ গোলাম মোস্তফা বাবলু ( নির্বাহী সদস্য) ও  নাট্য-নৃত্য শিল্পী মোছাঃ আইরিন আক্তার (নির্বাহী সদস্য)।

কমিটি গঠিত হওয়ার পর দিন গতকাল ২৩ জুন রাত ৯টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে নবগঠিত জিয়া সাংস্কৃতিক জোট, কুড়িগ্রাম জেলা শাখার আহবায়ক কমিটির সদস্যদের নিয়ে জরুরী এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জোটের  নবগঠিত জেলা কমিটির জেলা আহবায়ক ও অনুষ্ঠিত সভার সভাপতি  অনিরুদ্ধ রেজা সংগঠনের কার্যক্রমকে গতিশীল এবং সমাজের সকল স্তরের মানুষকে জাতীয়তাবাদী ভাবধারায় অনুপ্রাণিত করে তোলার ব্যাপারে বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status