ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২৪ জুন ২০২৬ ১০ আষাঢ় ১৪৩৩
পঞ্চগড়ে ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন: সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন
​মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Wednesday, 24 June, 2026, 7:18 PM

পঞ্চগড়ে ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন: সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ে ২৮ জুন জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন: সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলন

​পঞ্চগড় জেলায় আগামী ২৮ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে অনুষ্ঠিতব্য ‘জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সাংবাদিকদের নিয়ে এক অবহিতকরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ ২৪ জুন ২০২৬ খ্রিষ্টাব্দে পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং সিভিল সার্জন কার্যালয়, পঞ্চগড়ের বাস্তবায়নে আয়োজিত এই সংবাদ সম্মেলনে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন নিয়ে সাংবাদিকদের সাথে বিস্তারিত আলোচনা করেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মিজানুর রহমান। সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের (PowerPoint Presentation) মাধ্যমে শিশুদের জন্য এই ক্যাপসুলের গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিস্তারিতভাবে তুলে ধরেন ডা. জান্নাতুন ফেরদৌস নিতু।

​সংবাদ সম্মেলনে সিভিল সার্জন জানান, আগামী ২৮ জুন পঞ্চগড় জেলা জুড়ে মোট ১,৭১,৪১০ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী ১৯,৭৯৩ জন শিশুকে একটি করে নীল রঙের এবং ১২-৫৯ মাস বয়সী ১,৫১,৬১৭ জন শিশুকে একটি করে উচ্চ ক্ষমতাসম্পন্ন লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। 

​এই ক্যাম্পেইন সফল করতে জেলার ৫টি উপজেলা ও ১টি পৌরসভায় সর্বমোট ১০৭৭টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে ২ জন করে মোট ২,১৫৪ জন স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

​উন্মুক্ত আলোচনায় বক্তারা বলেন, শিশুদের অপুষ্টিজনিত অন্ধত্ব থেকে রক্ষা করতে, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এবং শিশু মৃত্যুর ঝুঁকি কমাতে এই ক্যাম্পেইন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো শিশুই যেন এই সুবিধা থেকে বঞ্চিত না হয়, সে লক্ষ্যে জেলার সকল অভিভাবককে উদ্বুদ্ধ করতে গণমাধ্যমকর্মীদের ব্যাপক প্রচারণার আহ্বান জানানো হয়।

​সংবাদ সম্মেলনে পঞ্চগড় প্রেসক্লাবের সভাপতি- মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক-  সরকার হায়দার সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মী এবং সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

​উল্লেখ্য, এই জাতীয় পুষ্টি কার্যক্রমে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO), ইউনিসেফ (UNICEF), ওয়ার্ল্ড ভিশন, হেলেন কেলার ইন্টারন্যাশনাল সহ বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় উন্নয়ন সহযোগী সংস্থা কারিগরি সহযোগিতা প্রদান করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status