ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
আইসিডিডিআর’বিতে প্রতি ঘণ্টায় ৮৫ জন ডায়রিয়া রোগী ভর্তি
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 3:27 PM

আইসিডিডিআর’বিতে প্রতি ঘণ্টায় ৮৫ জন ডায়রিয়া রোগী ভর্তি

আইসিডিডিআর’বিতে প্রতি ঘণ্টায় ৮৫ জন ডায়রিয়া রোগী ভর্তি

রাজধানীতে কিছুতেই কমছে না ডায়রিয়া রোগীর সংখ্যা। এ অবস্থায় গতকাল শুক্রবার ঢাকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআরবি) হাসপাতালে প্রতি ঘণ্টায় ভর্তি হচ্ছেন ৮৫ জনের বেশি ডায়েরিয়া আক্রান্ত রোগী। একসঙ্গে এত রোগী সমালাতে হিমশিমও খেতে হচ্ছে সংশ্লিষ্টদের। হাসপাতাল সূত্রে জানা যায়, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা দৈনিক গড়ে ৪০০ থেকে ৫০০ জন ছিল। কিন্তু এপ্রিল মাসে দৈনিক রোগীর সংখ্যা ১২০০ থেকে ১৪০০ ছুঁই ছুঁই করছে। সম্প্রতি একদিনে সর্বোচ্চ প্রায় ১৪০০ রোগী ভর্তির রেকর্ড হয়েছে। এর আগে ২০০৭ সালে ১ হাজার রোগী ভর্তির রেকর্ড ছিল।

হাসপাতালটির জরুরি বিভাগের তথ্যমতে, মার্চ মাসের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। তাদের কাছে সবচেয় বেশি রোগী আসে যাত্রাবাড়ী, দক্ষিণখান, গেন্ডারিয়া, মোহাম্মদপুর এবং টঙ্গী থেকে। আরও জানা যায়, আক্রান্ত রোগীদের মধ্যে ৬০ শতাংশই ত্রিশোর্ধ্ব থেকে চল্লিশ বছর বয়সী নারী-পুরুষ। গত এক মাসে এই হাসপাতালে ডায়েরিয়া নিয়ে ভর্তি ৪ জন রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া ২৫ জন রোগী বাসা থেকে হাসপাতালে আসার পথেই মারা গেছেন। হাসপাতালে আনার পর তাদের মৃত ঘোষণা করা হয়।

আইসিডিডিআর,বির সিনিয়র ম্যানেজার (ডেভেলপমেন্ট অ্যান্ড কমিউনিকেশন) এ কে এম তারিফুল ইসলাম খান বাংলাভিশনকে জানান, চলতি মাসের ৪ এপ্রিল হাসপাতালটিতে সর্বোচ্চ ১৩৮৩ জন রোগী ভর্তি হয়েছে। আজ সকাল ৮টা থেকে ১০.৫০ মিনিট পর্যন্ত প্রায় ৩ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫৬ জন রোগী। যা ঘণ্টা হিসেবে দাঁড়ায় প্রায় ৮৫ জন করে। এপ্রিলের গত ১০ দিনে কখনোই ১২শ’ জনের কম রোগী ভর্তি হয়নি বলেও জানান আইসিডিডিআর’বি-এর এই কর্মকর্তা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status