ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, রংপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 3:30 PM
সর্বশেষ আপডেট: Monday, 11 April, 2022, 3:32 PM

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, রংপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট, রংপুরে শিক্ষকের বিরুদ্ধে মামলা

বেগুনি নিয়ে প্রধানমন্ত্রীকে ব্যঙ্গ করে ফেসবুকে পোস্ট করায় রংপুরে এক শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করা হয়েছে। রোববার (১০ এপ্রিল) রাতে তাজহাট থানায় মামলা দায়ের করেন ২৮নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরান হোসেন। অভিযুক্ত ওই শিক্ষকের নাম দেলোয়ার হোসেন (৪২)। তিনি নগরীর উত্তর আশরতপুর ঢাকাইয়াপাড়ার বাসিন্দা ফয়েজ আলী মাস্টারের ছেলে রংপুর সিটি কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের শিক্ষক।

থানা সূত্রে জানা যায়, গত ৮ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় ফেসবুকে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কুমড়ার ছবিসহ পোস্ট করেন দেলোয়ার হোসেন। পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “এটা দিয়েই আমি গণভবনে বেগুনি বানিয়ে সংসদ ভবনে সাপ্লাই করি”। ওই শিক্ষকের এই পোস্টের স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হলে সমালোচনার ঝড় উঠে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন আওয়ামী লীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। ব্যাপক সমালোচনার মুখে পরে পরবর্তীতে ওই পোস্টটি ফেসবুক থেকে মুছে দেন শিক্ষক দেলোয়ার হোসেন।

এ ঘটনায় ছাত্রলীগ নেতা ইমরান বাদী হয়ে তাজহাট থানায় শিক্ষক দেলোয়ার হোসেনের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন। ইমরান বলেন, দেলোয়ার হোসেনের ব্যঙ্গাত্মক ফেসবুক পোস্টের মাধ্যমে বর্তমান সরকার, জনগণ, আওয়ামী লীগসহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের সম্মানহানি ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে। তাজহাট থানার ওসি নাজমুল কাদের বলেন, দেলোয়ার হোসেনের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status