ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পাকিস্তানের পরিস্থিতি আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 4:23 PM

পাকিস্তানের পরিস্থিতি আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

পাকিস্তানের পরিস্থিতি আফগানিস্তানে প্রভাব ফেলবে না: তালেবান

পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা ও দেশটির চলমান ঘটনাপ্রবাহ আফগানিস্তানের ওপর কোনো নেতিবাচক প্রভাব ফেলবে না বলে আশা প্রকাশ করেছে তালেবান সরকার।

একই সঙ্গে দেশটিতে রাজনৈতিক স্থিতিশীলতা কামনা করেছে আফগানিস্তানের বর্তমান সরকার। খবর টোলো নিউজের।

পাকিস্তানের পার্লামেন্টে আস্থাভোটে ইমরান খান সরকারের পতন সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জবিহউল্লাহ মুজাহিদ এ আশাবাদ ব্যক্ত করেছেন।

ইমরান খান সরকারের পতন সংক্রান্ত ঘটনাপ্রবাহকে স্রেফ পাকিস্তানের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে জবিহউল্লাহ মুজাহিদ বলেন, পাকিস্তানের চলমান রাজনৈতিক জটিলতা শিগগিরই কেটে যাবে বলে কাবুল আশা করছে।

পাকিস্তানকে আফগানিস্তানের গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ হিসেবে উল্লেখ করে তালেবান সরকারের মুখপাত্র বলেন, দুই দেশের অভিন্ন স্বার্থ রক্ষার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী রাখার আহ্বান জানাচ্ছে আফগানিস্তানের তালেবান সরকার।

অনাস্থা ভোটে ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সোমবার পাকিস্তানের পার্লামেন্টে প্রধানমন্ত্রী নির্বাচনের ভোটাভুটি হবে।

এতে প্রার্থী হয়েছেন মুসলিম লীগের নেতা শাহবাজ শরিফ ও ইমরান সরকারের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কোরেশি।

ক্ষমতাচ্যুত হওয়ার পর ইমরান খান এক টুইটার বার্তায় লিখেছেন, দেশের পররাষ্ট্রনীতিকে স্বাধীন করতে গিয়ে তিনি আমেরিকার ষড়যন্ত্রের শিকার হয়েছেন।

পাকিস্তানে মার্কিন সেনাঘাঁটি করার অনুমতি না দেওয়াকেও তিনি নিজের ক্ষমতা হারানোর অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status