ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বিয়ের খরচ মেটানোর টাকা ছিল না সানি লিওনের, জানালেন নিজেই
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 11 April, 2022, 4:30 PM
সর্বশেষ আপডেট: Monday, 11 April, 2022, 10:08 PM

বিয়ের খরচ মেটানোর টাকা ছিল না সানি লিওনের, জানালেন নিজেই

বিয়ের খরচ মেটানোর টাকা ছিল না সানি লিওনের, জানালেন নিজেই

শনিবার (৯ এপ্রিল) বিবাহিত জীবনের ১১তম বছর পূর্ণ করলেন বলিউড অভিনেত্রী সানি লিওন ও ড্যানিয়েল ওয়েবার। ২০১১ সালের এই দিনে শিখ রীতি মেনে বিয়ের পর্ব সেরেছিলেন দু’জনে। আর এই বিশেষ দিনেই বিয়ের একটি ছবি শেয়ার করে অতীতের একাধিক আবেগঘন স্মৃতি রোমন্থন করলেন বলিউডের এই তারকা।

নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে বিয়ের একটি ছবি প্রকাশ করে সানি লেখেন যে, তার এবং ড্যানিয়েলের বিয়ের অনুষ্ঠান পারফেক্ট ছিল না। শুধু তাই নয়, বিয়ের সময় চরম অর্থকষ্টেও ভুগছিলেন তারা দুজন। এমনকি বিয়ের রিসেপশনের খরচ মেটাতে অতিথিদের দেওয়া উপহারই ছিল তাদের ভরসা। ফুলের ব্যবস্থাপনা থেকে কেক বিয়ের কোন আয়োজনই পারফেক্ট ছিল না।

বিয়ের দিন লাল লেহেঙ্গায় সেজেছিলেন সানি। অভিনেত্রী জানান, বিয়ের আসরে ৫০ জন অতিথি হাজির ছিল, কিন্তু তার হাতে কোন টাকা ছিল না। বিয়েতে উপহার হিসাবে পাওয়া টাকার খাম খুলে মিটিয়েছিলেন রিসেপশনের আয়োজনের যাবতীয় টাকা। এমনকি বিয়েতে ফুলের সাজসজ্জাও ছিল খুব সাধারণ।

তবে এত উত্থান পতনের মাঝেও যে আমরা এতটা পথ একসাথে পাড়ি দিতে পেরেছি এটাই অনেক। সানির কথায়, এটা (বিয়ের ছবি) মনে করায় আমরা কতটা পথ একসঙ্গে হেঁটেছি, এটা কখনোই সম্ভব হত না যদি না আমাদের মধ্যেকার ভালোবাসা না থাকতো। আমার বিয়ের গল্পটা কিন্তু আমার খুব পছন্দের, কারণ সেটা একদম আমাদের মতো। শুভ বিবাহবার্ষিকী বেবি!

বিবাহিত জীবনের ১১ বছরে তিন সন্তানের বাবা-মা সানি-ড্যানিয়েল জুটি। ২০১৭ সালে মেয়ে নিশাকে দত্তক নিয়েছিলেন তারা। পরের বছরই সারোগেসির মাধ্যমে যমজ পুত্র সন্তান আশের ও নোয়া তাদের ঘরে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status