ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
ছাত্রলীগ নেতার ভয়ে চুপ ছিলেন পরীক্ষা হলের দায়িত্বরতরা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 4:11 PM

ছাত্রলীগ নেতার ভয়ে চুপ ছিলেন পরীক্ষা হলের দায়িত্বরতরা

ছাত্রলীগ নেতার ভয়ে চুপ ছিলেন পরীক্ষা হলের দায়িত্বরতরা

পরীক্ষার হলে ফেসবুকে লাইভ দিতে নিষেধ করলেও শোনেননি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক মনির হোসেন সুমন।

যুগান্তরকে এমনই তথ্য জানিয়েছেন পরীক্ষার সময় ছাত্রলীগ নেতার ফোন ধরে থাকা নওরিন রেনু নামের ওই নারী। তিনি প্রিজম কম্পিউটার ট্রেনিং সেন্টারের অ্যাকাউন্টস বিভাগে চাকরি করেন।

সোমবার দুপুরে এ প্রতিবেদকের সঙ্গে কথা হয় নওরিন রেনুর। তিনি জানান, শুক্রবার সকালে প্রিজম কম্পিউটারের ছাত্রছাত্রীদের নিয়ে গিয়েছিলাম। সঙ্গে অফিসের ট্রেইনার সমির দাসও ছিলেন। প্রাকটিক্যাল পরীক্ষা চলছিল। ওই সময় হলে দায়িত্বরত কোনো শিক্ষক ছিলেন না। বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে যাওয়া ব্যক্তিরা হলে প্রবেশ করে।

ওই সময় তিনি ও সমির দাস প্রবেশ করেন। হলে ঢুকেই দেখেন একটি ছেলে লাইভ করছে। কাছে গিয়ে দেখেন তিনি তাদের প্রতিষ্ঠানের শিক্ষার্থী। এ সময় তাকে নিষেধ করেন।

পরীক্ষার হলে ফেসবুক লাইভ করলে সমস্যা হবে বলে তাকে জানান। কিন্তু ছাত্রলীগ নেতার তার কথা শোনেননি। এর পর ওই ছাত্র রেনুকে ফোনটি ধরে লাইভে দেখানোর জন্য অনুরোধ করেন।

তিনি আরও জানান, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমনের ভয়েই তিনি ফোনটা হাতে নিয়ে লাইভ ধরেন। কারণ তিনি তো প্রভাবশালী।

পরীক্ষার হলে উপস্থিত প্রিজম কম্পিউটারের ট্রেইনার সমির দাস বলেন, সুমন ভাই যখন লাইভ করছিল, তখন তিনি হলে ছিলেন। শিক্ষার্থীদের স্বাক্ষর করানোর কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তাকিয়ে দেখেন একজন লাইভে হাসাহাসি করছে। ছাত্রলীগ নেতা হওয়ায় ভয়ে তিনি কিছু বলেননি।

গত শুক্রবার দুপুরে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কেন্দ্রে কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ের পরীক্ষা দেওয়ার সময় ৯ মিনিট ৩৮ সেকেন্ডের একটি লাইভ করেন তিনি। এর পর ফেসবুকে লাইভটি মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায়। শুরু হয় আলোচনা-সমালোচনা।

গণমাধ্যমে বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে শনিবার রাতে কালীগঞ্জ উপজেলা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্য স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status