ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
পদ্মায় বড়শিতে উঠে এলো সাড়ে ৯ কেজির বোয়াল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 11 April, 2022, 5:03 PM

পদ্মায় বড়শিতে উঠে এলো সাড়ে ৯ কেজির বোয়াল

পদ্মায় বড়শিতে উঠে এলো সাড়ে ৯ কেজির বোয়াল

রাজবাড়ীর পদ্মা নদীতে মো. কুরবান নামে এক ব্যক্তির বড়শিতে ধরা পড়ল সাড়ে ৯ কেজি ওজনের একটি বোয়াল মাছ। তিনি সদর উপজেলার গোদার বাজার এলাকার বাসিন্দা।

সোমবার ভোরে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটের উজানে তার বড়শিতে মাছটি ধরা পড়ে। মাছটির ওজন সাড়ে ৯ কেজি। স্থানীয় মৎস আড়তে বড় আকৃতির এই বোয়াল মাছটি ১৮ হাজার ৫০ টাকায় বিক্রি হয়।

জানা যায়, মো. কুরবান ভোরে পদ্মার নদীর দৌলতদিয়া এলাকায় হাজারী বড়শি দিয়ে মাছ ধরার জন্য আসেন। সেখান থেকে তিনি বড় আকৃতির এই বোয়াল মাছটি ধরেন। পরে স্থানীয় দুলাল মন্ডলের আড়তে নিয়ে আসলে সেখান থেকে চান্দু মোল্লা সর্বোচ্চ ডাকে মাছটি ক্রয় করেন।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী মো. চান্দু মোল্লা বলেন, সকালে মৎস্য আড়তে মাছ কিনতে গিয়ে ১ হাজার ৯০০ টাকা কেজি দরে মাছটি ক্রয় করি। ২ হাজার টাকা করে মাছটি বিক্রি করে দিবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status