ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
নিজেকে গ্রেফতার করতে ৯৯৯ এ আসামীর ফোন!
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Tuesday, 12 April, 2022, 1:10 PM

নিজেকে গ্রেফতার করতে ৯৯৯ এ আসামীর ফোন!

নিজেকে গ্রেফতার করতে ৯৯৯ এ আসামীর ফোন!

জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে নিজেকে গ্রেফতারের জন্য বললেন চুরি মামলার ওয়ারেন্টভূক্ত আসামী মো: মিরাজ (২২)। সে ভোলার লালমোহনের লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পশ্চিম ফাতেমাবাদ গ্রামের আবদুর রহিমের ছেলে।

মিরাজ জানায়, পাশ্ববর্তী বাড়ির একজনের করা মামলায় ৬মাস হাজিরা দিয়েছি। এরমধ্যে একটি হাজিরায় সঠিক সময়ে আদালতে উপস্থিত থাকতে না পারায় আমার বিরুদ্ধে ওয়ারেন্ট হয়। কয়েকদিন পালিয়ে থাকলেও আর নিজেকে লুকিয়ে রাখতে ভাল লাগছিল না। তাই জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে আমাকে গ্রেফতার করার জন্য বলি।

লালমোহন থানার এসআই জাহিদ হাসান জানান, মিরাজ জিআর ১৫০/১৯ মামলায় ওয়ারেন্টভূক্ত আসামী। রবিবার রাতে সে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এ কল দিয়ে স্বেচ্ছায় ধরা দেয়ার কথা জানায়। পরে তাকে নিজ বাড়ি থেকে রাতেই গ্রেফতার করে লালমোহন থানায় আনা হয়। সোমবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status