ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
এসএসসি-এইচএসসি ২০২৩ হবে সংক্ষিপ্ত সিলেবাসে, সময় জানালেন মন্ত্রী
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 12 April, 2022, 1:21 PM

এসএসসি-এইচএসসি ২০২৩ হবে সংক্ষিপ্ত সিলেবাসে, সময় জানালেন মন্ত্রী

এসএসসি-এইচএসসি ২০২৩ হবে সংক্ষিপ্ত সিলেবাসে, সময় জানালেন মন্ত্রী

২০২৩ শিক্ষাবর্ষের এসএসসি ও সমমান এবং এইচএসসি ও সমমানের পরীক্ষাও সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। এসএসসি-সমমান পরীক্ষা আগামী বছরের এপ্রিল মাসে এবং এইচএসসি-সমমান পরীক্ষা জুনে অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা এপ্রিল ও এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা জুন মাসে অনুষ্ঠিত হবে।

২০২৩ সালের এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষা ২০২২ সালের পরীক্ষার জন্য ঘোষিত সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর ওই বছরের এইচএসসি, আলিম ও সমমান পরীক্ষা ২০২২ সালের জন্য নির্ধারিত ১৮০ কর্মদিবসের পাঠ্যসূচি অনুসারে অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকল বিষয়ে হবে এবং পূর্ণ নম্বরে হবে। ’

তিনি জানান, এ বছরের জেএসসি পরীক্ষা গ্রহণের সিদ্ধান্ত এখনও নেয়া হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status