ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, তোলপাড়
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 18 April, 2022, 12:16 PM

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, তোলপাড়

কক্সবাজারে মাটি ফুঁড়ে বের হচ্ছে আগুন, তোলপাড়

কক্সবাজার সরকারি কলেজের সামনের একটি স্থান থেকে মাটি ফুঁড়ে আগুন বের হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রবিবার (১৭ এপ্রিল) সন্ধ্যার পর প্রায় দুই ঘণ্টা সেখান থেকে আগুন বের হয়। এ সময় ফায়ার সার্ভিস এসে তা নিভিয়ে ফেলে। এদিকে আগুন দেখতে সেখানে ভিড় করে উৎসুক জনতা।

স্থানীয়রা জানান, বিকেলে একটি গর্ত থেকে হঠাৎ করেই ধোঁয়া বের হতে শুরু করে। ধীরে ধীরে তা বড় আকারে পরিণত হয়। পরে অনেক চেষ্টার পর ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে স্থানীয় জামাল উদ্দীন বলেন, ওই স্থানে বেশ কিছু বৈদ্যুতিক খুঁটি পুতে রেখে ভরাট করে সড়ক মেরামত করা হয়েছে। এ কারণে আগুন উদগীরণ হতে পারে। হঠাৎ এভাবে আগুন উদগীরণ নিয়ে এলাকায় তোলপাড় চলবে। কেউ বলছেন এটি হয়তো আগ্নেয়গিরির লাভা আবার কেউবা বলছেন গ্যাস থেকে আগুন উদগীরণ হতে পারে।

কক্সবাজার স্টেশনের সহকারী পরিচালক শাহাদাত হোসেন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টা ধরে পানি ছিটিয়ে আগুন নেভান। ধারণা করা হচ্ছে, মাটির নিচের চাপা গ্যাস থেকে আগুনের সৃষ্টি হয়েছে।
 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status