ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 4 July, 2022, 4:23 PM

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান বিসিএস সভাপতি ইঞ্জি সুব্রত সরকার

বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস) এর সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার ওয়ার্ল্ড ইনোভেশন, টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস অ্যালায়েন্স (উইটসা) এর এশিয়া এবং প্যাসিফিক অঞ্চলের ভাইস চেয়ারম্যান এর দায়িত্ব পেয়েছেন।

রবিবার ৩ জুলাই, রাতে উইটসার সেক্রেটারি জেনারেল ড. জেমস (জিম) পইস্যান্ট এক ই-মেইল বার্তায় ইঞ্জি. সুব্রত সরকারকে উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান পদে দায়িত্ব পালনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানান।

বিশ্বের ৮০টি দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন নিয়ে গঠিত তথ্যপ্রযুক্তি খাতের আন্তর্জাতিক সংগঠন উইটসা তথ্যপ্রযুক্তি পণ্য ও সেবা খাতে বিশ্বব্যাপী তার নেটওয়ার্কের মাধ্যমে আন্তর্জাতিক বাণিজ্য ও বিনিয়োগকে উৎসাহিত করে।

উইটসার রিজিওনাল ভাইস চেয়ারম্যান এবং বিসিএস সভাপতি ইঞ্জি. সুব্রত সরকার এশিয়া/প্যাসিফিক অঞ্চলের তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ, উন্নয়ন এবং সমৃদ্ধির সার্বিক অগ্রগতির জন্য কাজ করে যাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রসঙ্গত, বিশ্ব তথ্যপ্রযুক্তি সংস্থা উইটসায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে বাংলাদেশ কম্পিউটার সমিতি।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status