ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৮ জুন ২০২৬ ১৪ আষাঢ় ১৪৩৩
আ.লীগের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 6 July, 2022, 11:58 AM

আ.লীগের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

আ.লীগের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর, আহত ১৫

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় সালিস-বৈঠকে কথা-কাটাকাটিকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষ প্রায় ১৫ জন আহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) সকালে রাঙ্গাবালী থানার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টায় উপজেলার চরমোন্তাজ স্লুইস বাজারে এ ঘটনা ঘটে। এ সময় পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানান, গতকাল মঙ্গলবার সন্ধ্যায় ওই ইউনিয়নের নয়ারচর গ্রামে একটি সালিস-বৈঠক চলাকালীন মোশাররফ খা'র ভাইয়ের ছেলে রিফাতের সঙ্গে স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল খানের কথা-কাটাকাটি হয়। একপর্যায় শহীদুল থাপ্পড় দেন রিফাতকে। এ খবর পেয়ে মোশাররফ খা'র লোকজন লাঠিসোটা নিয়ে স্লুইস বাজারে গেলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় শহীদুলের পক্ষে অবস্থান নেন চরমোন্তাজ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মনির প্যাদা ও সাধারণ সম্পাদক রাসেল খান। পরে এ সংঘর্ষে উভয়পক্ষের প্রায় ১৫ জন আহত হয়েছেন। এ সময় ভাঙচুর করা হয়েছে একটি ব্যবসায়ী দোকান এবং ৭টি মোটরসাইকেল।

এ বিষয়ে রাঙ্গাবালী থানার ইনচার্জ মো. নুরুল ইসলাম মজুমদার জানান, এ খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status