ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
যে কারণে আ.লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 December, 2022, 8:37 PM

যে কারণে আ.লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা

যে কারণে আ.লীগের সম্মেলনে যাননি বিএনপির নেতারা

আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনে যোগ দিয়েছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ বিভিন্ন দল, জোট ও শরিক দলের নেতারা। সেখানে যোগ দিয়েছেন জাতীয় সংসদের বিরোধী দল জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ও সাধারণ সম্পাদক মুজিবুল হক চন্নু।

ওই কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান এবং নজরুল ইসলাম খানকেও আমন্ত্রণ জানানো হয়েছিল।

তবে সারাদেশে বিএনপির পূর্বঘোষিত ‘বিএনপি যুগপৎ গণমিছিল’ এর কারণে তারা সেখানে উপস্থিত হতে পারেননি।  

বিষয়টি নিশ্চিত করে বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শায়রুল কবির খান জানান, গণমিছিলে প্রধান অতিথি হিসেবে খন্দকার মোশাররফ হোসেন চট্টগ্রাম মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে সেখানে গিয়েছেন। আর আব্দুল মঈন খান গিয়েছেন খুলনা মহানগর ও জেলা বিএনপি মিছিলে অংশ নিতে।এছাড়া নজরুল ইসলাম খান কুমিল্লা মহানগর ও উত্তর দক্ষিণ বিএনপি মিছিলে অংশ নিতে গিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী লীগ নির্দিষ্ট করে তিনজনকে আমন্ত্রণ জানিয়েছিল।তাই বিএনপির পক্ষ থেকে অন্য কোনো নেতা যাবেন কি না আমার জানা নেই।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status