ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২১ এপ্রিল ২০২৬ ৮ বৈশাখ ১৪৩৩
বাঁ হাত দিয়ে খেতে হচ্ছে পরীমনিকে, সন্তানকেও কোলে নিতে পারছেন না
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 24 December, 2022, 8:40 PM

বাঁ হাত দিয়ে খেতে হচ্ছে পরীমনিকে, সন্তানকেও কোলে নিতে পারছেন না

বাঁ হাত দিয়ে খেতে হচ্ছে পরীমনিকে, সন্তানকেও কোলে নিতে পারছেন না

অসাবধানতাবশত নিজ ঘরে ঢুকতে গিয়ে দরজায় আঘাতে আঙুলের ভেতরে হাড়ে চিড় ধরেছে ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমনির। পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে রাতেই বসুন্ধরার বাসায় ফিরেছেন তিনি। বৃহস্পতিবার এ ঘটনা ঘটে। 

পরীমনি বলেন, হাসপাতালে ছয়-সাত ঘণ্টার মতো ছিলাম। চিকিৎসক আঙুলে ব্যান্ডেজ করে দিয়েছেন। মাসখানেক ডান হাত বিশ্রামে রাখতে হবে। হাত দিয়ে কোনো কাজ করা যাবে না।

তিনি বলেন, এখন বাঁ হাত দিয়ে খাওয়াদাওয়া করতে হচ্ছে আমার। বিরক্তিকর একটা অবস্থা। এ ধরনের অভিজ্ঞতা জীবনে প্রথম আমার। কেমন যে লাগে!

হাতের কারণে সন্তান রাজ্যকেও ঠিকমতো কোলে নিতে পারছেন না জানিয়ে পরীমনি বলেন, রাজ্য শুয়ে থাকতে চায় না। এখন আস্তে আস্তে  বড় হচ্ছে। একটু শুইয়ে রাখলে কোলে উঠতে চায়। চিৎকার করে। আঙুলে আঘাত লাগার আগে শুইয়ে রাখলে এত যন্ত্রণা দিত না। এখন আমি কোলে নিতে পারছি না। আর এখনই কোলে ওঠার জন্য যন্ত্রণা দিচ্ছে। 

এদিকে পরীমনি অভিনীত ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিটি আগামী ২০ জানুয়ারি মুক্তির সময় ঠিক হয়েছে। আহত হওয়ার কারণে এর প্রচারেও কিছুটা বিঘ্ন ঘটবে তার। 

এ ব্যাপারে পরীমনি বলেন, ছবি মুক্তির এখনো এক মাস বাকি আছে। এর মধ্যে হাতের এই অবস্থা নিয়ে বাইরে বের হওয়া যাবে না। প্রচারটা ঘরে বসেই করতে হবে। তারপরও এখনো সময় আছে। তত দিনে দেখা যাক আঙুলের অবস্থা কী হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status