ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
ঢাকা থেকে ফিরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 30 December, 2022, 7:35 PM

ঢাকা থেকে ফিরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পান্ত

ঢাকা থেকে ফিরেই ভয়াবহ দুর্ঘটনার কবলে পান্ত

ঢাকা থেকে ফিরে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন ভারতের উইকেটরক্ষক ব্যাটার ঋষভ পান্ত। তিনি মাথায় চোট পেয়েছেন এবং শরীরের নানান জায়গায় ক্ষত হয়েছে। চোটের অবস্থা কতটা গুরুতর তা এখন পরিষ্কার করা হয়নি। তিনি যে গাড়িয়ে ছিলেন তাতে আগুন ধরে পুরোপুরি পুড়ে গেছে। 

তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে জখম অবস্থায় রুরকির সিভিল হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রুরকিক হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে তাকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। প্রয়োজনে তার প্লাস্টিক সার্জারিও করা হতে পারে।

হাসপাতালের চেয়ারম্যান ডাঃ সুশীল নগর জানিয়েছেন, ঋষভ পান্তের বর্তমান অবস্থা স্থিতিশীল। দুর্ঘটনার পরেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি জানিয়েছেন, প্রয়োজন হলে ঋষভকে এয়ার অ্যাম্বুলেন্সে উন্নত চিকিৎসার জন্য সরিয়ে নেওয়া হবে। তার চিকিৎসার পুরো খরচ রাজ্য সরকার বহন করবে বলেও জানানো হয়েছে।

জানা গেছে, ঢাকা টেস্ট শেষ করে শুক্রবার গভীর রাতে দিল্লি বিমানবন্দরে নামেন ঋষভ পান্ত। সেখান থেকে নিজেই গাড়ি চালিয়ে বাড়ির ফিরছিলেন তিনি। উত্তরাখণ্ডেরে নিজ বাড়িতে ফেরার পথে রুরকির নারসানের কাছে হাম্মাদপুর ঝালের সন্নিকটে তার গাড়ি দুর্ঘটনায় পড়ে। নিয়ন্ত্রণ হারিয়ে তার গাড়ি রেলিংয়ের ধাক্কা খায়।

দুর্ঘটনার পর গাড়িতে আগুন ধরে যায়। আগুন ভয়াবহ হওয়ার আগেই উইন্ডস্ক্রিন (জানালা) ভেঙে নেমে যান পান্ত। তার গাড়িটি আগুনে পুড়ে ঘটনার এক প্রত্যক্ষদর্শী জানান, গাড়িটিতে আগুন ধরে যায়। তবে তিনি জানতেন না গাড়িতে ঋষভ ছিলেন। ঋষভ পুলিশকে জানিয়েছেন, গাড়ি চালানোর সময় তার ঘুম চলে এসেছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status