|
বাগমারায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার
নতুন সময় প্রতিনিধি
|
![]() বাগমারায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে এমপি এনামুল হকের শীতবস্ত্র উপহার তিনি আরো বলেন, ২০২৩ সাল মূলত নির্বাচনের বছর। আগামী জাতীয় নির্বাচন নিয়ে কোন পক্ষ বা দল ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। মানুষের পাশে থাকতে হবে। বাংলাদেশ নির্ধারিত সময়ের আগেই বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে চলেছে। মানুষের স্বপ্নকে বাস্তবায়ন করে চলেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিতার আদর্র্শকে ধারণ করে দেশবাসীর কল্যাণে সর্বদায় কাজ করে চলেছেন তিনি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার পাশাপাশি দেশের অবশিষ্ট উন্নয়ন নিশ্চিত করতে নৌকার বিকল্প নেই। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় ঘটাতে হবে। প্রতি বছরের ন্যায় এবারও বাগমারায় আওয়ামী লীগ নেতৃবৃন্দের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়েছে। সম্প্রতি গত কয়েক দিন থেকে বাগমারা সহ রাজশাহী অঞ্চলে শীতের তীব্রতা বেড়ে চলেছে। শীত আসলেও শীত জনিত বিভিন্ন রোগ দেখা দেয়। সে কারনে ঠান্ডার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শীতবস্ত্র বিতরণ করা হয়। শীতে আওয়ামী লীগের তৃণমূল নেতৃবৃন্দ যেন কষ্ট না পায় সে জন্য তাদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দীন সুরুজ। এতে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আফতাব উদ্দীন আবুল, আয়েন উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশীদ সরকার, জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক নূরুল ইসলাম, প্রচার সম্পাদক ফরহাদ হোসেন মজনু, চেয়ারম্যান অধ্যক্ষ আজাহারুল হক, আনোয়ার হোসেন, কাউন্সিলর হাচেন আলী, সালেহা ইমারত কোল্ড স্টোরেজের ব্যবস্থাপক সাজ্জাদুর রহমান জুয়েল, ব্যবস্থাপক হিসাবশাখা সোহরাব হোসেন মাসুম প্রমুখ। উপজেলার ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভার বিভিন্ন এলাকার আওয়ামী লীগের সাড়ে ৫ হাজার হাজারের অধিক নেতৃবৃন্দের মাঝে ব্যক্তিগত অর্থায়নে শীতবস্ত্র উপহার প্রদান করেন ইঞ্জিনিয়ার এনামুল হক এমপি।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
স্বামীর পরকীয়া নিয়ে কলহ: আলফাডাঙ্গায় প্রবাসী পত্নীর আত্নহত্যা
নাঙ্গলকোটে প্রয়াত এডভোকেট সালেহ উদ্দিন খন্দকারের জীবন কর্ম শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান
কুড়িগ্রামের নগেশ্বরীতে স্কুল ছাত্রকে বলাৎকার মামলায় অভিযুক্ত শিক্ষককে খুঁজছে পুলিশ
এমন কোন কাজ বা দায়িত্ব নাই, যেটা মেয়েরা করতে পারেনা: সামানজার খান
