|
দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() দেশের প্রতিটি উপজেলায় বয়স্কদের পুনর্বাসনে কমপ্লেক্স নির্মাণ করা হবে: স্বাস্থ্য উপদেষ্টা ড. জিয়া হায়দার বলেন, ‘বয়স্কদের শুধু থাকার ব্যবস্থা করাই সরকারের লক্ষ্য নয়। তাদের মাধ্যমে আয় করার সুযোগ সৃষ্টি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা নিশ্চিত করার বিষয়েও সরকার চিন্তা করছে।’ তিনি আরও বলেন, দেশের বয়স্ক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পরিকল্পিতভাবে কাজ করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি উপজেলায় বয়স্কদের জন্য পুনর্বাসনকেন্দ্র বা কমপ্লেক্স গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এ সময় গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়া বলেন, গাজীপুরের বয়স্ক পুনর্বাসন কেন্দ্রের বিভিন্ন সড়ক ও রাস্তার উন্নয়ন প্রয়োজন। জেলা প্রশাসনের পক্ষ থেকে এসব রাস্তা পর্যায়ক্রমে পাকাকরণ করে দেওয়ার আশ্বাস দেন তিনি। পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নূরুল করিম ভূঁইয়াসহ বয়স্ক ও পুনর্বাসন কেন্দ্রের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ভূমি অফিসে ঘুষ ছাড়া ফাইল নড়ে না, দুর্নীতিবাজ তহসিলদারদের বিরুদ্ধে কবে ব্যবস্থা নেওয়া হবে?’
মাদার তেরেসা ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড ২০২৬’-এ সম্মানিত ইয়াশা সোবহান
সাতক্ষীরা মহিলা অধিদপ্তরের আয়োজনে আন্তঃ ধর্মীয় সম্প্রীতি সমাবেশ ২০২৬ অনুষ্ঠিত
ফুলবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, ব্যানারে শেখের বেটি আইতাছে স্লোগান
