ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২২ এপ্রিল ২০২৬ ৯ বৈশাখ ১৪৩৩
সিলেটে মহানবীকে নিয়ে কটূক্তি, হিন্দু মহাজোট নেতার কারাদণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 January, 2023, 10:39 AM
সর্বশেষ আপডেট: Wednesday, 4 January, 2023, 12:36 PM

সিলেটে মহানবীকে নিয়ে কটূক্তি,  হিন্দু মহাজোট নেতার কারাদণ্ড

সিলেটে মহানবীকে নিয়ে কটূক্তি, হিন্দু মহাজোট নেতার কারাদণ্ড

সিলেটে ফেসবুকে ইসলাম ধর্ম ও মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির দায়ে এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার আইসিটি আইনের ৫৭ ধারায় সিলেটর সাইবার অপরাধ নিয়ন্ত্রণ ট্রাইব্যুনালের বিচারক আবুল কাশেম এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি রাকেশ রায় জকিগঞ্জ উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক।

এই আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মোস্তফা দিলওয়ার আল আজহার গণমাধ্যমকে জানান, দণ্ডপ্রাপ্ত রাকেশের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ এর ২ ধারায় মামলা করা হয়েছিলো। যা পরে ডিজিটাল নিরাপত্তা আইনে রূপান্তরিত হয়েছে। মামলার শুনানি ও যুক্তিতর্ক শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত অভিযুক্ত রাকেশ রায়কে সাত বছরের সশ্রম কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানা প্রদান করেছেন।

তিনি বলেন, রায় ঘোষণাকালে জামিনে থাকা রাকেশ আদালতে উপস্থিত ছিলেন। রায়ের পর আদালত তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

ফেসবুকে ধর্ম অবমাননানার অভিযোগে রাকেশ রায়কে ২০১৭ সালের ৭ জুন সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করা হয়। এরআগে ওই বছরের জুন মাসে রাকেশের বিরুদ্ধে জকিগঞ্জ থানায় মামলা করেন ফুযায়েল আহমদ নামের এক ব্যক্তি। বাদী ও বিবাদী দুজনের বাড়িই জকিগঞ্জ উপজেলায়।

মামলার এজাহারে রাকেশের বিরুদ্ধে ফেসবুকে নিজের অ্যাকাউন্ট থেকে ইসলাম ধর্ম, মহানবী (সা.) ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটূক্তির অভিযোগ আনা হয়।

এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন জানিয়ে রাকেশের আইনজীবী ইশতিয়াক আহমদ চৌধুরী বলেন, আইনজীবী হিসেবে আমি আদালতের রায়ের বিরুদ্ধে বলতে পারি না। তবে ন্যায় বিচারের আশায় আমরা উচ্চ আদালতে আপিল করবো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status