ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ এপ্রিল ২০২৬ ১০ বৈশাখ ১৪৩৩
গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে যা করবেন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 4 January, 2023, 12:57 PM

গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে যা করবেন

গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে যা করবেন

রান্না করতে গিয়ে হঠাৎ আগুন ধরে গেছে গ্যাস সিলিন্ডারে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ভস্মীভূত বাড়ি। সংবাদপত্রে প্রায়ই নজরে আসে এমন দুর্ঘটনার খবর। তবে গ্যাস সিলিন্ডারে আগুন লাগলে কী করে তা নেভাতে হয় জানেন না অনেকেই। এবার সেই সংক্রান্ত একটি ভিডিও ছড়িয়ে পড়ল নেটদুনিয়ায়।


ভাইরাল ভিডিওটিতে দেখা যাচ্ছে, দু’জন পুলিশকর্মী এই পদ্ধতি শেখাচ্ছেন। ভিড় করে তা দেখছেন বহু মানুষ। প্রথমে গ্যাস সিলিন্ডারের মুখ খুলে আগুন লাগিয়ে দেয়া হয়। সঙ্গে সঙ্গেই দাউ দাউ করে জ্বলে ওঠে আগুন। এরপর একটি ভিজা কাপড়কে নিয়ে আগুন চাপা দিয়ে দেয়া হয়। ফলে কোনোভাবেই আর আগুন ছড়িয়ে পড়তে পারে না। বহু মানুষই এই পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েন। পানি ঢালতে থাকেন। কিন্তু যেহেতু গ্যাসের প্রবাহ বন্ধ থাকে না, তাই গ্যাস ঘরে ছড়িয়ে পড়ে।

ফলে সামান্যতম অগ্নিস্ফুলিঙ্গ থাকলেও তা আগুন ছড়িয়ে দেয়। কিন্তু ভিজা কাপড় দিয়ে চাপা দেয়ার ফলে একদিকে আগুন তো নিভবেই, অন্যদিকে সাময়িকভাবে গ্যাস ছড়িয়ে পড়াকে খানিকটা আটকেও দেয়া গেল। নতুন এই পদ্ধতি যে বেশ কার্যকর, তা বলার অপেক্ষা রাখে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status