|
ছেলে বন্ধুর বাড়িতে গিয়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু
নতুন সময় ডেস্ক
|
|
ছেলে বন্ধুর বাড়িতে গিয়ে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু জানা গেছে, মঙ্গলবার বিকেলে জেসি মাহমুদ কোর্টগাঁওয়ে বন্ধু বিজয় রহমানের বাসায় বেড়াতে যায়। এর পর সন্ধ্যায় জেসিকে গুরুতর অবস্থায় মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যায় বিজয়। এ সময় জেসির ভাইকে ফোন করে হাসপাতালে ডেকে এনে পালিয়ে যায় বিজয়। পরে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেয়ার পথে রাত ৮টার দিকে মারা যায় জেসি। পরে জেসির মরদেহ আবারও মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান স্বজনরা। জেসির বড় ভাই জিদান অভিযোগ করে বলেন, ‘প্রতিবেশী আরিফুর রহমানের ছেলে বিজয়
সন্ধ্যায় ফোন দিয়ে জানায় আমার বোন হাসপাতালে। জেসি তাদের বাসার ছাদ থেকে
পড়ে গেছে বলেও জানায়। এরপর আমি দ্রুত হাসপাতালে আসি। ‘অ্যাম্বুলেন্স নিয়ে
বোনকে ঢাকায় নিচ্ছিলাম। মুক্তারপুর সেতু পার হতেই দেখি তার শ্বাস বন্ধ। তখন
ফের মুন্সীগঞ্জ হাসপাতালে ফিরে আসি। এখানে চিকিৎসক পরীক্ষা করে জানান জেসি
মৃত।’ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মেডিকেল অফিসার ডা. শৈবাল বসাক বলেন, সন্ধ্যায় ওই কিশোরীকে হাসপাতালে নিয়ে আসে একটি ছেলে। অবস্থা গুরুতর হওয়ায় তাকে ঢাকায় স্থানাস্তর করা হয়। পরে রাত ৮টার দিকে আবারও মৃত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। মুন্সীগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল হাসান বলেন, ‘হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছি। আইনগত কার্যক্রম ও তদন্ত চলছে। তবে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বিজয়ের মা ও বাবাকে আটক করা হয়েছে।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
