ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
সুরক্ষার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 23 March, 2023, 9:58 PM

সুরক্ষার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

সুরক্ষার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটকের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন

নিরাপত্তার প্রতিশ্রুতি বজায় রাখতে টিকটক তাদের রিফ্রেশড কমিউনিটি গাইডলাইন ঘোষণা করেছে। টিকটকের কমিউনিটি গাইডলাইন হল টিকটক কমিউনিটির অংশ হওয়ার মানদণ্ড যা এই প্ল্যাটফর্মের প্রত্যেকের প্রতিটি ক্ষেত্রের জন্য প্রযোজ্য। এই ঘোষণার অংশ হিসেবে, প্ল্যাটফর্মটি তার কমিউনিটি নীতিমালাও প্রবর্তন করছে।

টিকটকের কমিউনিটি গাইডলাইনের সর্বোপরি আপডেটগুলি জানাতে, প্ল্যাটফর্মটি সারা বিশ্বের ১০০টিরও বেশি সংস্থা যার মধ্যে রয়েছে আন্তর্জাতিক আত্মহত্যা নিরোধন সংস্থা আর আঞ্চলিকভাবে সেইফটি এডভাইসরি কাউন্সিল ও এসমেক্স এবং তাদের কমিউনিটির সদস্যদের সাথে পরামর্শ করেছে। কিছু মূল পরিবর্তন হল:
এআই প্রযুক্তি দ্বারা তৈরি বা পরিবর্তিত সিন্থেটিক মিডিয়ার সাথে টিকটক কীভাবে আচরণ করে সে সম্পর্কে প্ল্যাটফর্মটি তাদের নিয়মগুলিকে আপডেট করছে। টিকটক তাদের বিদ্বেষমূলক বক্তৃতা এবং আচরণ সম্পর্কিত নীতিতে 'ট্রাইব’নামক একটি সুরক্ষিত বৈশিষ্ট্য যুক্ত করছে। নাগরিক এবং নির্বাচনী অখণ্ডতা রক্ষার্থে টিকটক তাদের কাজ সম্পর্কে আরও বিশদ তথ্য প্রদান করবে যেখানে সরকার, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলের অ্যাকাউন্টগুলির প্রতি প্ল্যাটফর্মটির দৃষ্টিভঙ্গিও বিবেচিত হবে।

টিকটকের নতুন কমিউনিটি গাইডলাইন বা নির্দেশিকাগুলি ২১শে এপ্রিল থেকে কার্যকর হবে। সেই সাথে আগামী মাস গুলোতে প্ল্যাটফর্মটি তাদের মডারেটরদের অতিরিক্ত প্রশিক্ষণ প্রদান করবে যাতে এই আপডেট হওয়া নিয়ম এবং মানগুলি কার্যকরভাবে প্রয়োগ শুরু হয়।

পূর্ববর্তী প্রতিক্রিয়া বিবেচনা করে, টিকটক তাদের নিয়ম এবং মান সম্পর্কিত সবকিছু একটি জায়গায় নিয়ে এসেছে যাতে নির্মাতা থেকে গবেষক পর্যন্ত সবার যা প্রয়োজন তা পেতে পারে। যেমন নিয়ম লঙ্ঘন হলে সংজ্ঞা এবং  প্ল্যাটফর্মটি কী ধরনের পদক্ষেপ নিতে পারে সেটির ব্যাখ্যা থাকবে। টিকটক তাদের মডারেশন বা নিয়ন্ত্রণ পদ্ধতির জন্য চারটি স্তম্ভও স্থাপন করে:
১. লঙ্ঘনমূলক কনটেন্ট অপসারন। ২. বয়স-সীমা অনুযায়ী কনটেন্ট যেটি শুধুমাত্র প্রাপ্তবয়স্কদের জন্য (১৮ বছর বা তার বেশি)। তবে, কনটেন্ট অবশ্যই টিকটকের কমিউনিটি গাইডলাইন অনুযায়ী হতে হবে। ৩. যে কনটেন্ট বিস্তৃত দর্শকদের জন্য অনুপযুক্ত, সেটি ‘ফর ইউ’ ফিডে রিকমেন্ডের জন্য অযোগ্য করা। ৪. টিকটকের কমিউনিটিকে তাদের অভিজ্ঞতার নিয়ন্ত্রণে রাখার জন্য তথ্য সরঞ্জাম এবং উপায়গুলোকে শক্তিশালী করা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status