ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ২ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সমর্থিত লেক্সার'র নতুন এসএসডি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Tuesday, 6 June, 2023, 12:53 PM

পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সমর্থিত লেক্সার'র নতুন এসএসডি

পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সমর্থিত লেক্সার'র নতুন এসএসডি

পারফর্মেন্স হেভি ইউজারদের কথা বিবেচনা করে সাটা হার্ডডিস্কের তুলনায় অন্তত ৭ গুণ বেশি গতিপূর্ণ লেক্সার এর সলিড স্টেট ড্রাইভ দেশের বাজারে নিয়ে এসেছে গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড। লেক্সার প্রফেশনাল সিরিজের এই সলিড স্টেট ড্রাইভটির মডেল নাম এনএম৬২০। এটি পিসিআইই৩ x৪ প্রজন্মের এনভিএমই ১.৪ প্রযুক্তি সম্বলিত।

ড্রাইভটির রিডিং গতি সেকেন্ডে ৩০০০ এমবি এবং রাইটিং গতি সেকেন্ডে ৩০০০ এমবি। এতে ব্যবহৃত হয়েছে সর্বশেষ থ্রিডি ন্যান্ড প্রযুক্তি।

ডেটা ট্রান্সফারকে আগের চেয়ে আরও বেশি নির্ভরযোগ্য করে তুলতে এবং সাথে ডেটার ত্রুটিগুলি আপনার ডিভাইসকে ধীরগতি করার আগেই সংশোধন করার সুযোগ দিতে এতে আছে লো-ডেনসিটি প্যারিটি চেক (LDPC) প্রযুক্তি।

ড্রাইভটির প্রকৌশল কাঠামোতে কোনো মুভিং পার্টস ব্যবহৃত না হওয়ায় এতে শক ও ভাইব্রেশন হওয়ার কোনো সুযোগ নেই। যার ফলে এটি আপনাকে দিবে একদম শব্দহীন অভিজ্ঞতা।

২৫৬ জিবি, ৫১২ জিবি এবং ১ টিবি ধারণ ক্ষমতার এই এসএসডিটি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড অথবা যে কোন অথরাইজড ডিলার হাউজ থেকে কিনলেই পাওয়া যাবে ৫ বছরের বিক্রয়োত্তর সেবা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status