|
যশোর-৪ চেম্বার আদালতে প্রার্থীতা ফিরে পেলেন নৌকার এনামুল হক বাবুল
জুবায়ের হোসেন,যশোর
|
![]() যশোর-৪ চেম্বার আদালতে প্রার্থীতা ফিরে পেলেন নৌকার এনামুল হক বাবুল প্রার্থীতা ফিরে পাওয়ার সংবাদের সাথে সাথে বাঘারপাড়া ও অভয়নগরে আনন্দ মিছিল বের করে দলীয় নেতাকর্মীরা। সূত্র জানায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। এর আগে তার বিরুদ্ধে ঋণখেলাপির অভিযোগ এনে করা আপিল মঞ্জুর করে নির্বাচন কমিশন (ইসি)। ফলে তার প্রার্থীতা বাতিল হয়ে যায়। উল্লেখ্য গত ১৩ ডিসেম্বর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) আপিল শুনানির পর প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালসহ অন্য নির্বাচন কমিশনাররা তার প্রার্থীতা বাতিলের রায় দেন। নৌকার প্রার্থী বাবুলের বিরুদ্ধে এ আপিল করেন একই আসনের বাসিন্দা সুকৃতি কুমার মন্ডল। তার পূর্বেও এনামুল হক বাবুলের মনোনয়নপত্রের বৈধতার বিরুদ্ধে আপিল করেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য রনজিত কুমার রায়। নির্বাচন কমিশনের রায়ের বিরুদ্ধে এনামুল হক বাবুল তার প্রার্থীতা ফিরে পেতে হাইকোর্টে আপিল করেন। সোমবার (১৮ ডিসেম্বর) সকালে হাইকোর্টও তার মনোনয়ন বাতিলের পক্ষে রায় দেন। তার পরিপেক্ষিতে আওয়ামী লীগ নেতা প্রার্থী এনামুল হক বাবুল প্রার্থীতা ফিরে পেতে চেম্বার আদালতে ফের আপিল করেন। মঙ্গলবার দুপুরে চেম্বার আদালত তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। এর মাধ্যমেই তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বৈধ প্রার্থী হিসেবে অংশ গ্রহণ করতে পারবেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে কখনো পস্তাতে হবে না: রাষ্ট্রদূত
শ্রীবরদীতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল বিতরণ ও উপজেলা ভবন উদ্বোধন
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
বনশ্রী সোসাইটি নির্বাচন: এগিয়ে বাতেন-দুলাল পরিষদ, যুগ্ম শিক্ষা ও ক্রীড়া সম্পাদক পদে রাশেদ আকন
বিদেশে কাজের নামে ভয়াবহ প্রতারণা: ৭ বছরে পতিতাবৃত্তি ও নির্যাতনের শিকার হয়ে ফিরলেন হাজার হাজার কর্মী
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা
শেরপুরের নালিতাবাড়ীতে বিষপানে স্কুলছাত্রীর মৃত্যু, প্রেমিক গ্রেপ্তার
