ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
​মোঃ বিজয় , জামালপুর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 6:41 PM

জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

জামালপুরে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

"দুনিয়ার মজদুর এক হও" এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশনের জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ​আজ ২০ জুন (শনিবার) সকাল ১১ ঘটিকায় জামালপুরের সেতুলী বম্বে গার্ডেন'-এ এই সম্মেলনের আয়োজন করা হয়।

​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংযুক্ত শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জনাব মোঃ মোকাদ্দেম হোসেন। ​সম্মেলনের সঞ্চালনা ও পরিচালনা করেন  জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক জনাব এডভোকেট আনিছুর রহমান মানিক এবং সভাপতিত্ব করেন জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব মোঃ মোতালেব হোসেন। এ সময় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​আলহাজ্ব জাকির হোসেন খান (সাবেক সাধারণ সম্পাদক, ট্রাক ট্যাংকলড়ী-কাভার্ড ভ্যান মালিক সমিতি, জামালপুর জেলা) ​। জনাব এস.এম আঃ জলিল (সাবেক ডিজিএম, সোনালী ব্যাংক)। ​ইঞ্জিনিয়ার আঃ মজিদ, আলহাজ্ব সেলিম রেজা, ফজলুর রহমান, মোঃ হরমুজ আলী হিরু, রোকনুজ্জামান রোকন, আঃ ছাত্তার, বানছান হোসেন, নজরুল ইসলাম, নুরু প্রমুখ।

​সম্মেলনে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। অনুষ্ঠানে জেলা ও স্থানীয় পর্যায়ের বিভিন্ন স্তরের শ্রমিক নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকেরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে বলেন, শ্রমিকদের উন্নয়নে দীর্ঘদিন রাজপথে থেকে শ্রমিক সংগঠনকে সংগঠিত করেছি। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এই ফেডারেশন কাজ করবে এরই ধারাবাহিকতায় জামালপুরে আজকের এই সম্মেলন। মোতালেব হোসেনকে ভারপ্রাপ্ত সভাপতি থেকে সভাপতি হিসেবে এবং পুনরায় সাধারণ সম্পাদক হিসেবে এডভোকেট আনিছুর রহমান মানিকের নাম ঘোষণা করেন। তাদের ওপর জামালপুর সংযুক্ত শ্রমিক ফেডারেশনের দায়িত্ব অর্পণ করেন এবং সংগঠনকে সু সংগঠিত করে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ দেন। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status