ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ
মোঃ মনজুরুল ইসলাম, নাটোর
প্রকাশ: Saturday, 20 June, 2026, 6:46 PM

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নাটোরের বড়াইগ্রামে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

নাটোরের বড়াইগ্রাম উপজেলার সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থবছরের বরাদ্দকৃত সহায়তা সমগ্রী- শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। 

শনিবার (২০ জুন) উপজেলা পরিষদের চত্বরে উপকারভোগীদের মাঝে এসব সহায়তা সামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আব্দুল আজিজ। ক্ষুদ্র নৃ-গাষ্ঠীর উন্নয়ন প্রকল্পের আওতায় অনুষ্ঠানে উপজেলার ৩ গৃহিণীর মাঝে সেলাই মেশিন, ৫ শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল এবং ৩১ জন শিক্ষার্থীর মাঝে শিক্ষাবৃত্তির অর্থ বিতরণ করা হয়।
 
অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের শিক্ষা বিস্তার, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখরে। তাদের জীবনযাত্রার মান উন্নয়নে এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status