ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম-১৫ আসন : নদভী পেলেন নৌকা, মোতালেব লড়বেন ঈগল নিয়ে
মোঃ মিজানুর রহমান, সাতকানিয়া
প্রকাশ: Wednesday, 20 December, 2023, 12:57 PM

চট্টগ্রাম-১৫ আসন : নদভী পেলেন নৌকা, মোতালেব লড়বেন ঈগল নিয়ে

চট্টগ্রাম-১৫ আসন : নদভী পেলেন নৌকা, মোতালেব লড়বেন ঈগল নিয়ে

চট্টগ্রাম-৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে ‘আওয়ামী লীগের শক্তিশালী’ স্বতন্ত্র প্রার্থী সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব। এই আসনে দলের মনোনয়ন পেয়েছেন প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজামউদ্দিন নদভী। দুই বারের এমপি ‘তৃতীয় বারের মতো নৌকার মনোনয়ন পেলেও তাকে এখন ‘পাঞ্জা’ লড়তে হবে সাতকানিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এম এ মোতালেব'র সঙ্গে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এবারে টানা তৃতীয়বারের মত ( হ্যাট্রিক) আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রফেসর ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী নৌকা পেলেও স্বতন্ত্রপ্রার্থী এম এ মোতালেব পেলেন ঈগল প্রতীক। সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের কার্যালয়ে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন, সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস।

এর আগে গত ৪ ডিসেম্বর রিটার্নিং অফিসারের কার্যালয়ে অনুষ্ঠিত মনোনয়ন যাচাই-বাছাই অনুষ্ঠানে এক শতাংশ সমর্থনকারী ভোটার তালিকায় গড়মিলের অভিযোগে চট্টগ্রাম-১৫ আসনে এম এ মোতালেব ও ডা.মিনহাজের মনোনয়ন বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।পরে আপিল বিভাগে আবেদনের প্রেক্ষিতে আপিল শুনানির প্রথমদিনে প্রার্থিতা ফিরে পান আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব।

স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেব বলেন, মাননীয় প্রধানমন্ত্রী একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন করার উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে অনুমতি দিয়েছেন এবং দোয়া করেছেন এজন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সবসময় মানুষের সঙ্গে ছিলাম, এখনও আছি। আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম। আমার মাধ্যমে সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় কী কী উন্নয়ন হয়েছে, সেটা এলাকাবাসী জানেন। অবহেলিত চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের উন্নয়নও হয়তো আল্লাহ আমার মাধমে করাবেন।সাতকানিয়া-লোহাগাড়ার মানুষ পরিবর্তন চায়। তারা একজনের মধ্যে আর আবদ্ধ থাকতে চায় না। ৭ তারিখ জনগণ ঈগল প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়ী করবেন ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আমার নেতাকর্মী ও সমর্থক এবং ভোটারদের সাথে নিয়ে আমি এই আসনটি দলীয় সভাপতি মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দুইবারের নির্বাচিত সংসদ সদস্য ড. আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার উপর আবারও আস্থা রেখে নৌকা প্রতীক দিয়েছেন তাই মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার বিশ্বাস নেতাকর্মী ও সমর্থকরা আমাকে আবারও বিজয়ী করবে ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আবারও আমার নেতাকর্মী ও সমর্থক এবং ভোটারদের সাথে নিয়ে ৭ জানুয়ারি আমি এই আসনটি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দিতে পারব ইনশাআল্লাহ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status