ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২২ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধে নামফলক প্রতিস্থাপন
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Thursday, 21 December, 2023, 12:58 AM

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধে নামফলক প্রতিস্থাপন

কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধে নামফলক প্রতিস্থাপন

গতকাল ২০ ডিসেম্বর সকাল ১০ টায় কুড়িগ্রামে সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের সমাধী সৌধে নামফলক প্রতিস্থাপন করা হয়েছে। কুড়িগ্রাম সরকারী কলেজ মাঠের পশ্চিম দিকে কবির সমাধী সৌধে নামফলক প্রতিস্থাপন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ। 

এসময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম, কুড়িগ্রাম সরকারী কলেজের অধ্যক্ষ মির্জা নাসির উদ্দিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায় ও চ্যানেল আই কুড়িগ্রাম প্রতিনিধি শ্যামল ভৌমিক, প্রথম আলো পত্রিকার কুড়িগ্রাম জেল প্রতিনিধি জাহানুর রহমান খোকন, নতুন সময়ের প্রতিনিধি ও সাহিত্যপত্র মহাকাল পত্রিকার সম্পাদক কবি আহম্মেদুল কবির, হিজিবিজি ম্যাগাজিন পত্রিকার সম্পাদক রাজ্য জ্যোতি, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, কবি, সাহিত্যিক প্রমূখ। 

এসময় কুড়িগ্রাম জেলা প্রশাসক কবি সৈয়দ হকের সমাধী সৌধকে ঘিরে স্মৃতি কমপ্লেক্স নির্মানের কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু করার জন্য জেলা প্রশাসন কাজ করে যাচ্ছে বলে জানান।

উল্লেখ্য যে, ১৯৩৫ সালের ২৭ ডিসেম্বর কুড়িগ্রাম শহরের থানা পাড়ার পৈত্রিক নিবাসে জন্মগ্রহণ করেন সব্য সাচী লেখক সৈয়দ শামসুল হক। ২০১৬ সালের ২৭ সেপ্টেম্বর রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি মৃত্যু বরণ করেন। কবির শেষ ইচ্ছে অনুযায়ী কবির নিজ জন্ম শহর কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে সমাধিত করা হয়

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status