ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৮ আষাঢ় ১৪৩৩
য‌শো‌রের দড়াটানায় উ‌চ্ছেদ অ‌ভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:00 AM

য‌শো‌রের দড়াটানায় উ‌চ্ছেদ অ‌ভিযান

য‌শো‌রের দড়াটানায় উ‌চ্ছেদ অ‌ভিযান

যশোর শহরের প্রাণ‌কেন্দ্র দড়াটানা মোড় হাসপাতাল সড়কে উচ্ছেদ অভিযান চালিয়েছে পৌরসভা কর্তৃপক্ষ। 

বুধবার (২০ ডি‌সেম্বর) সকাল ১১টায় উ‌চ্ছেদ অ‌ভিযান  শুরু হয়।

এসময় ভৈরব ও নিউ ভৈরব হোটেলের সামনের অংশসহ ফলের দোকানগুলো ভেঙে গুড়িয়ে দেয়া হয়। 

শহরের দড়াটানা ব্রিজ সংলগ্ন হাসপাতাল সড়কের দু’পাশের ফুটপাত দখল করে ব্যবসায়ীরা তাদের দোকানপাট করে দীর্ঘদিন ফলের ব্যবসা চালিয়ে যাচ্ছেন।
একইসাথে ভৈরব ও নিউ ভৈরব হোটেল কর্তৃপক্ষ সামনের সড়কের অংশ দখল করে চুলা ও টেবিল বসিয়ে ব্যবসা চালচ্ছেন। এতে করে জনগন ফুটপাত ব্যবহার করতে না পারায় সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। 

এ জাতীয় বিষয়টি পৌরসভার নজরে আসলে বুধবার তারা ওইস্থানে উচ্ছেদ অভিযান চালায়।
 
এসময় ভ্রাম্যমাণ আদালত ওই দুটি হোটেলের সামনের অংশ ভেঙে গুড়িয়ে দেয়। এছাড়া সড়ক দখল করে ব্যবসা করার কারণে আরো প্রায় ২৫টি দোকানপাট উচ্ছেদ করা হয়। 

এ অভিযানে নেতৃত্ব দেন পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু নাসির। এসময় পৌরসভার কর্মকর্তাসহ প্রশাসনের সদস্যরা উপস্থিত ছিলেন

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status