ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
স্বতন্ত্র প্রার্থীর অফিসে তালা দেয়ার হুমকি, পৌর মেয়রকে শোকজ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:28 AM
সর্বশেষ আপডেট: Thursday, 21 December, 2023, 1:31 AM

স্বতন্ত্র প্রার্থীর অফিসে তালা দেয়ার হুমকি, পৌর মেয়রকে শোকজ

স্বতন্ত্র প্রার্থীর অফিসে তালা দেয়ার হুমকি, পৌর মেয়রকে শোকজ

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ও সাবেক এমপি গোলাম মোস্তফা বিশ্বাসের ব্যক্তিগত অফিসে তালা দেয়ার হুমকি দেয়ায় রহনপুর পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান খাঁনকে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।


চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের নির্বাচনী অনুসন্ধান কমিটির চেয়ারম্যান এবং যুগ্ম জেলা ও দায়রা জজ মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ২টা ৩০ মিনিটে সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটির দফতরে সশরীরে উপস্থিত হয়ে এ বিষয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দেয়া হয়। স্বতন্ত্র প্রার্থী, সাবেক এমপি ও গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বিশ্বাসের অভিযোগের প্রেক্ষিতে এই শোকজ দেয়া হয়।

শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে, গত ১১ ডিসেম্বর বেলা ১১টায় রহনপুর রাবেয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে নৌকার প্রার্থী মুহা. জিয়াউর রহমানের মতবিনিময় সভায় প্রকাশ্যে স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের জনকল্যাণ সংস্থা নামের ব্যক্তিগত অফিসে ৭ জানুয়ারি নির্বাচনের পর তালা মেরে দেয়ার হুমকি দেন রহনপুর পৌর মেয়র ও আ.লীগ নেতা মতিউর রহমান খাঁন। বক্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

নির্বাচনী অনুসন্ধান কমিটি জানায়, স্বতন্ত্র প্রার্থী গোলাম মোস্তফা বিশ্বাসের অভিযোগ পর্যালোচনা করে দেখা যায়, নির্বাচনের পর ব্যক্তিগত অফিসে তালা মেরে দেয়ার হুমকি সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা-২০০৮ এর ১১(ক) এর লঙ্ঘন। মতিউর রহমান খাঁনের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন করায় কেন নির্বাচন কমিশন বরাবর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সুপারিশ করা হবে না, তার লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী অনুসন্ধান কমিটি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status