ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ২৩ জুন ২০২৬ ৯ আষাঢ় ১৪৩৩
ছবি তুলতে এসে মালাইকার কোমরে হাত, কী করলেন অভিনেত্রী?
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 21 December, 2023, 1:32 AM
সর্বশেষ আপডেট: Thursday, 21 December, 2023, 1:33 AM

ছবি তুলতে এসে মালাইকার কোমরে হাত, কী করলেন অভিনেত্রী?

ছবি তুলতে এসে মালাইকার কোমরে হাত, কী করলেন অভিনেত্রী?

নানা কারণে মাঝেমধ্যেই খবরের শিরোনামে আসেন বলিউড অভিনেত্রী মালাইকা অরোরা। এবার ভক্তের ছবি তোলার চাহিদা পূরণ করতে গিয়ে এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হন তিনি। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।


সম্প্রতি ‘ঝলক দিখলা যা’র সেটের বাইরে ছবি তোলার অনুরোধ করেন তারই এক ভক্ত। কিন্তু ছবি তুলতে গিয়ে তার কাণ্ড দেখে ছুটে আসেন অভিনেত্রীর দেহরক্ষী।

গণমাধ্যমে ভাইরাল ওই ভিডিওতে দেখা গেছে, লাল শাড়িতে মালাইকা। ভ্যানিটি ভ্যান থেকে নেমে অভিনেত্রী ছবির জন্য পোজ দিচ্ছেন। এমন সময় ছবি তুলবেন বলে তার এক পুরুষ ভক্ত এগিয়ে আসেন। তাকে ফেরাননি মালাইকা।

কিন্তু ওই ব্যক্তি ছবি তুলতে এসে সরাসরি অভিনেত্রীর কোমর ধরে দাঁড়িয়ে পড়েন। এতে স্বাভাবিকভাবেই অস্বস্তিতে পড়েন মালাইকা, বদলাতে থাকে তার মুখের অভিব্যক্তি। তড়িঘড়ি করে তার নিরাপত্তারক্ষী এসে অভিনেত্রীর কোমর থেকে হাত সরিয়ে দেন ওই ব্যক্তির।

যদিও এ পরিস্থিতি ঠাণ্ডা মাথায় সামাল দিয়েছেন অভিনেত্রী। কোনো রকমের চোটপাট না করেই পরিস্থিতি সামলান তিনি। 

মালাইকার এমন ব্যবহার মন কেড়েছে ভক্তদেরও। অভিনেত্রীর তারিফ করে কেউ লিখেছেন, ছেলেটা হয়তো না বুঝেই করেছে। কাজটা যদিও ভুল; কিন্তু মালাইকা এরপরও এত মিষ্টি ব্যবহার করলেন! 

আরেকজন লিখেছেন, ‘আর ট্রোল করব না মালাইকাকে। তিনি আমার মন জয় করে নিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status