|
সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস
নতুন সময় প্রতিবেদক
|
![]() সাকিবের বিজয়ে শিশিরের আবেগঘন স্ট্যাটাস ফেসবুকে শিশিরের মন্তব্য, আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। স্ট্যাটাসে অভিনন্দন জানিয়ে শিশির লেখেন, একটা নতুন শুরুর জন্য তোমাকে অভিনন্দন প্রিয় স্বামী। তুমি জীবনের প্রতিটা ক্ষেত্রেই বিজয়ী হয়েছিলে। যদিও আমি সেখানে ছিলাম না। তবে আমার সমর্থন সবসময় তোমার পাশে ছিল। মাগুরার লোকদের অসংখ্য ধন্যবাদ নিজেদের ঘরের ছেলে এতটা ভালোবাসা এবং সম্মান দিয়ে বরণ করার জন্য। উল্লেখ্য, তিন সন্তানকে নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিবের স্ত্রী শিশির। অন্যদিকে নিজ শহর মাগুরায় পুরো সময় কাটিয়েছেন সাকিব। রোববারের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাকিব আল হাসান নৌকা প্রতীক নিয়ে এক লাখ ৮৫ হাজার ৩৮৮ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ডাব প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৭৩ ভোট।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
