|
প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতসহ ৮ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
নতুন সময় প্রতিবেদক
|
![]() প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতসহ ৮ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ এছাড়া সাক্ষাৎ করেন আগা খান ডিপ্লোমেটিক রিপ্রেজেন্টেভের প্রতিনিধিবর্গ। সোমবার গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয়ী হওয়ায় আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্ব স্ব দেশের পক্ষ থেকে অভিনন্দন জানান। তারা বাংলাদেশের সাথে সহযোগিতা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী তাদেরকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশের উন্নয়ন-অগ্রযাত্রায় সহযোগিতা কামনা করেন। আরও বিভিন্ন রাষ্ট্রদূত সাক্ষাতের অপেক্ষায় রয়েছেন বলে জানা গেছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
