|
ভল্ট থেকে ২৮ লাখ টাকা হাওয়া, দুদকের জালে ব্যাংক কর্মকর্তা
নতুন সময় প্রতিবেদক
|
![]() ভল্ট থেকে ২৮ লাখ টাকা হাওয়া, দুদকের জালে ব্যাংক কর্মকর্তা রোববার (৩ মার্চ) সংস্থাটির হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোহাম্মদ শোয়ায়েব হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলায় ঝন্টু লাল দাশের বিরুদ্ধে ব্যাংকের ভল্ট থেকে দায়িত্ব পালনকালে ২৮ লাখ ৩৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, ব্যাংককে কর্মরত থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে জাল জালিয়াতির মাধ্যমে ব্যাংকের টাকা আত্মসাৎ করেছেন। মামলার বিবরণে বলা হয়, আসামি ঝন্টু লাল দাশ ২০২২ সালের ৩০ মে অগ্রণী ব্যাংকের মৌলভীবাজার শাখায় ক্যাশিয়ার হিসেবে যোগ দেন। একই বছরের ৭ জুন ওই শাখার প্রধান ক্যাশিয়ারের দায়িত্ব পান তিনি। গত ১১ ফেব্রুয়ারি ব্যাংকটির দায়িত্ব পালনকালে ২৮ লাখ ৩৩ হাজার টাকা সরিয়ে ফেলেন ঝন্টু লাল দাশ। সেদিন টাকা গণনা করতে গিয়ে এই টাকা সরানোর বিষয়টি ধরা পড়ে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
