|
এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন
নতুন সময় প্রতিবেদক
|
![]() এক্সপ্রেসওয়ের নির্মাণকাজে গ্যাসের পাইপ ফেটে সড়কে আগুন রোববার (৩ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে নগরীর পতেঙ্গার কাটগড় এলাকায় কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের লাইনের একটি পাইপে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায়, এলিভেটেড এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে গেলে আগুন ধরে যায়। তবে সড়কের পাশে হওয়ায় এতে ক্ষয়ক্ষতি হয়নি। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশনের ইঞ্জিনিয়ারিং সার্ভিস বিভাগের মহাব্যবস্থাপক মো. শফিউল আজম খান বলেন, এক্সপ্রেসওয়ের র্যাম্প নির্মাণের কাজের সময় অসাবধানতাবশত পাইপটি ফেটে যায়। চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক আবদুল মালেক বলেন, ঘটনাটি সড়কের পাশে হওয়ায় ক্ষয়ক্ষতি বেশি হয়নি। পরে আগুন নেভানো হয়েছে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
