ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
শেরপুরে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিরা বেগমসহ ২ মাদকসেবীর কারাদণ্ড
জোবায়ের সোহাগ,শ্রীবরদী
প্রকাশ: Tuesday, 25 June, 2024, 3:55 PM

শেরপুরে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিরা বেগমসহ ২ মাদকসেবীর কারাদণ্ড

শেরপুরে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিরা বেগমসহ ২ মাদকসেবীর কারাদণ্ড

শেরপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও জেলা প্রশাসন শেরপুর জেলা শহরের পৌরসভার গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড় এলাকায় ২৪ জুন সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভ্রাম্যমাণ আদালতের যৌথ অভিযান চালিয়ে কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিরা বেগম (২৮) তার ভাই মাদক সেবী শাকিল মিয়া (২২) ও আরেক মাদক সেবী মোঃ মোশারফ হোসেন (২৮) কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

দণ্ডপ্রাপ্তরা হলেন- শেরপুর পৌরসভার গৌরীপুর মহল্লার মোঃ জাহিদের স্ত্রী হিরা বেগম, একই মহল্লার মৃত ফজলুল হকের ছেলে হিরার ছোট ভাই শাকিল মিয়া এবং অপর মোঃ মোশারফ হোসেন শ্রীবরদী উপজেলার গোসাইপুর ইউনিয়নের মাটিয়াকুড়া গ্রামের মোঃ আঃ করিমের ছেলে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান ও জেলা প্রশাসক কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার নাগ সঙ্গীয় ফোর্সসহ সোমবার সন্ধ্যায় শেরপুর পৌর শহরের গৌরীপুর মহল্লার জামুর দোকান মোড়ে হিরা বেগমের ভাড়াটিয়া বাসায় মাদক বিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালায়। এসময় কুখ্যাত মাদক সম্রাজ্ঞী হিরা বেগমের ছোট ভাই শাকিল মিয়া ও মোঃ মোশারফ হোসেন ইয়াবা ট্যাবলেট সেবনকালে তাদেরকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রদীপ কুমার নাগ হিরা বেগমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও মাদক সেবী শাকিল মিয়াকে ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন দিনের কারাদণ্ড দেয়া হয় এবং অপর মাদকসেবী মোঃ মোশারফ হোসেনকেও ১০ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়েছে।

এ ব্যাপারে শেরপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মোঃ ছিদ্দিকুর রহমান সত্যতা নিশ্চিত করে বলেন, দণ্ডপ্রাপ্তদের শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status