ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩
নোয়াখালীতে চাঁদা উত্তোলনের সময় ৩৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Tuesday, 25 June, 2024, 3:57 PM

নোয়াখালীতে চাঁদা উত্তোলনের সময় ৩৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

নোয়াখালীতে চাঁদা উত্তোলনের সময় ৩৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

নোয়াখালীর বেগমগঞ্জ ও সুধারাম থানা এলাকায় অভিযান পরিচালনা করে সড়ক ও মহাসড়কে পণ্যবাহী যানবাহন, ট্রাক, সিএনজি, অটোরিক্সা হতে অবৈধভাবে চাঁদা উত্তোলনের সময় ৩৪ জন চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার সহকারী পুলিশ সুপার মোঃ গোলাম মোর্শেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে
নোয়াখালীর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এএসপি মোঃ গোলাম মোর্শেদ এর নেতৃত্বে নোয়াখালী জেলার বেগমগঞ্জ ও সুধারাম থানা এলাকার মহাসড়কে অভিযান পরিচালনা করে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিক্সাতে চাঁদাবাজ চক্রের সক্রিয় সদস্য মোট ৩৪ জনকে গ্রেফতার করা হয়। এসময় তাদের থেকে নগদ চাঁদা আদায়ের আনুমানিক ৯৮,৫১৫ টাকা ও ৩৪টি মোবাইল সেট, লাঠিসোঁটা এবং বিপুল পরিমাণ চাঁদা আদায়ের রশিদ উদ্বার করা হয় জানিয়েছেন।

এরা পথিমধ্যে নামে, বে-নামে ভূয়া রশিদ এবং কখনো কৌশলে বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে বিপুল পরিমান অর্থ চাঁদাবাজি করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা উক্ত চাঁদাবাজির সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে ও এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে সহ জেলার বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী,  চৌরাস্তা এবং সুধারাম উপজেলার  মাইজদী বাজার, দত্তেরহাট, সোনাপুরের বিভিন্ন সড়ক ও মহাসড়কে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিক্সাতে চাঁদাবাজি করতো।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানায়, গ্রেফতারকৃতরা একাধিক গ্রুপে বিভক্ত হয়ে প্রতিদিন রাস্তার উপর অবস্থান নিয়ে দেশের বিভিন্ন স্থান হতে ও আভ্যন্তরীণ পণ্যবাহী যানবাহন ঢাকা ও চট্টগ্রাম হতে নোয়াখালী ও লক্ষ্মীপুরে প্রবেশের সময় তারা লেজার লাইট, লাঠি ও বিভিন্ন সংকেতের মাধ্যমে গাড়ি থামিয়ে ড্রাইভারদের নিকট হতে অবৈধভাবে চাঁদা আদায় করতো।

কিছু বিশেষ ক্ষেত্রে তারা চাঁদা আদায়ের রশিদও প্রদান করে থাকে। ড্রাইভাররা তাদের চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তাদের গাড়ি ভাংচুর, ড্রাইভার-হেলপারকে মারধরসহ প্রাণনাশের হুমকি প্রদান করতো বলে জানান। উক্ত চক্র নোয়াখালী জেলার বিভিন্ন এলাকায় মহসড়কের উপর প্রতি রাতে পণ্যবাহী গাড়ি, সিএনজি, অটোরিক্সাতে চালকদের নিকট হতে লক্ষাধিক টাকা চাঁদা আদায় করে থাকে বলে জানা যায়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানা ও সুধারাম থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status