|
কারিগর পাড়ায় লাকড়ি বোঝায় জীপ উল্টে নিহত ১, আহত ২
মিন্টু কান্তি নাথ
|
|
কারিগর পাড়ায় লাকড়ি বোঝায় জীপ উল্টে নিহত ১, আহত ২ মঙ্গলবার (২৫ জুন) বিকেল ৩.৪৫ মিনিটে এই সড়ক দূর্ঘটনা ঘটে বলে জানান চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম। এই ঘটনায় চাঁদের গাড়ির চালক নুর আলম বাছা(২৮) এবং মো: সাকিব(২২) নামে দুই জন আহত হয়েছেন। গুরুতর আহত সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে এবং গাড়ীর চালক নুর আলম বাছাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নেওয়া হয়েছে বলে পুলিশ জানান। ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, ২নং রাইখালী ইউনিয়নে ভালুকিয়া থেকে একটি জীপ গাড়ি লাকড়ি বোঝায় করে নিয়ে আসার সময় কারিগরপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গিয়ে মোঃ ইমন ঘটনাস্থলে মৃত্যুবরণ করেন। এবং নুর আলম বাছা ড্রাইভার ও মোঃ সাকিব গুরুতর আহত হন। এদিকে ঘটনা ঘটার খবর পাওয়ার সাথে সাথে চন্দ্রঘোনা থানার পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হন। চন্দ্রঘোনা থানার ওসি আনছারুল করিম জানান,নিহত এবং আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
