ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১১২ কোটি টাকার বাজেট ঘোষণা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 27 June, 2024, 3:08 PM

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১১২ কোটি টাকার বাজেট ঘোষণা

শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরে ১১২ কোটি টাকার বাজেট ঘোষণা

মেহেদী হাসান শামীম, শেরপুর পৌরসভার ২০২৪-২৫ অর্থ বছরের ১১২ কোটি ৮১ লাখ ৯ হাজার ৬১৬ টাকার প্রস্তাবিত বাজেট পেশ করা হয়েছে। এরমধ্যে রাজস্ব খাতে ১৯ কোটি ৪০ লাখ ৬৮ হাজার ৪৩৬ টাকা আয় ব্যয় ও ১৮ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকা ব্যয় এবং সরকারি মঞ্জুরি, কোভিড-১৯ প্রকল্প, জলবায়ু প্রকল্প, ডিপিপি, আইইউজিআইপি, সিআরডিপি-৩ প্রকল্প এবং মূলধনসহ ৯৩ কোটি ৪০ লক্ষ ৪১ হাজার ১৮৯ টাকা আয় ও জয় ধরা হয়েছে ৭৯ কোটি ৯৬ লাখ ৬ হাজার টাকা।
বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটনের সভাপতিত্বে এই বাজেট অনুষ্ঠানের ২০২৪-২৫ অর্থবছরের বাজেট পেশ করেন হিসাব রক্ষক কর্মকর্তা এইচএম সেলিম আলম।

এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৪ নং ওয়ার্ড কাউন্সিলর আহসুল আলম নাহিদ। এছাড়া অন্যানের মধ্যে ১ নং প্যানেল মেয়র মো. নজরুল ইসলাম, পৌর সচিব আবু লাইস মো. বজলুর রহমান, নির্বাহী প্রকৌশলী দেওয়ান রেজাউল করিমসহ অন্যান্য কাউন্সিলর এবং পৌরসভার বিভিন্ন স্তরের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এসময় ঘোষিত বাজেট এবং পৌরসভার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড ও সমস্যার বিষয় নিয়ে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়ার সাংবাদিক জিএম বাবুল, সঞ্জীব চন্দ বিল্টু, মাসুদ হাসান বাদল, ফজলুল করিম সুরুজ, মহিউদ্দিন সোহেল, আসাদুজ্জামান মুরাদ, ইউসুফ আলী রবিন, জাহিদুল খান সৌরভ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status