ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
বীরগঞ্জে গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান
সুজন শেখ, বীরগঞ্জ
প্রকাশ: Thursday, 27 June, 2024, 2:58 PM

বীরগঞ্জে গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান

বীরগঞ্জে গোলাপগঞ্জ মোড়ে মাদকবিরোধী অভিযান

দিনাজপুরের বীরগঞ্জ  উপজেলায় মাদক বিক্রির দায়ে  সুহিদা খাতুন  (২৩) নামে এক নারী কে  তিন মাসের কারাদণ্ড ও  মাদক ক্রয় করার অপরাধে আব্দুল রব  নামে একজন কে  এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

গত বুধবার পৌর শহরের গোলাপগঞ্জ মোড় এলাকায় ভ্রাম্যমাণ আদালত এই দণ্ডাদেশ দেন। ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী  কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী। এ সময় উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার তদন্ত (ওসি) মইনুল ইসলাম।

সাজাপ্রাপ্তরা হলেন সহিদা খাতুন (২৩)  উপজেলার পৌর শহর  গোলাপগঞ্জ মোড় এলাকার রুবেল ইসলামের স্ত্রী।

স্থানীয়রা বলেন, গোলাপগঞ্জ মোড় থেকেই উপজেলা বিভিন্ন ইউনিয়নে মাদক ছড়িয়ে পড়ে। সকাল থেকে রাত পর্যন্ত তরকারির মতো বিক্রি করে বিভিন্ন ধরনের   মাদক। কিন্তু  স্থানীয়রা প্রতিবাদ করলে ঝাঁপিয়ে পড়ে তারা সবাই মিলে তাই কেউ কিছু বলে না।  তবে তারা আরও বলেন, এর আগে এখানে দায়িত্বে থাকা  উপজেলা নির্বাহী অফিসার যারা ছিলেন কেউ এমন ভাবে দোকানে অভিযান দেয়নি। গোলাপগঞ্জ মোড়ে অভিযান দেওয়ার কথা শুনে সবাই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার ফজলে এলাহীর প্রতি।

অপরদিকে বৃহস্পতিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার আবারও গোলাপগঞ্জ মোড়ে গিয়ে মাদক ক্রয় করতে আসা জগদল হাটপুকুর এলাকার আব্দুল আজিজের ছেলে আব্দুর রব (৪০) কে এক বছরে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফজলে এলাহী বলেন, মাদকের বিষয়ে কোনো ছাড় নেই। উপজেলা কে  মাদকমুক্ত করতে সামাজিক সচেতনতার পাশাপাশি আইনের প্রয়োগও করা হচ্ছে। মাদকমুক্ত উপজেলা গড়তে স্থানীয়দের সহায়তা কামনা করি। মাদক নিয়ন্ত্রণ করতে এ অভিযান অব্যাহত থাকবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status