ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ ভাদ্র ১৪৩৩
স্বেচ্ছাসেবক লীগ নেতার ধর্ষণচেষ্টা, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 28 June, 2024, 7:45 PM

স্বেচ্ছাসেবক লীগ নেতার ধর্ষণচেষ্টা, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

স্বেচ্ছাসেবক লীগ নেতার ধর্ষণচেষ্টা, পালিয়ে বেড়াচ্ছেন গৃহবধূ

কুমিল্লায় স্বেচ্ছাসেবকলীগ নেতার ধর্ষণচেষ্টার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন এক গৃহবধূ। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে দেবীদ্বার পৌরসভার একটি হোটেলের হলরুমে সংবাদ সম্মেলন করেন নির্যাতনের শিকার গৃহবধূ ও তার পরিবারের লোকজন।

অভিযুক্ত স্বেচ্ছাসেবকলীগ নেতার নাম লিটন সরকার। তিনি বরকামতা ইউনিয়নের বাগুর গ্রামের মৃত আব্দুল মজিদ মিয়ার ছেলে। বর্তমানে তিনি কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ওই গৃহবধূ দাবি করেন, গত ১ জুন রাত সাড়ে ১০টার দিকে লিটন সরকার আমার স্বামীর অবর্তমানে ঘরে জোরপূর্বক প্রবেশ করে আমার স্পর্শকাতর স্থানে হাত দিয়ে জোর করে ধর্ষণের চেষ্টা চালায়। তাকে অনুরোধ ও নিষেধ করলে সে আমাকে বিভিন্ন ভয়ভীতি ও প্রাণে মেরে লাশ গুমের হুমকি দেয়, আমার চিৎকার শুনে আমার স্বামী ঘরে আসলে সে পেছনের দরজা দিয়ে পালিয়ে যায়।

গৃহবধূ বলেন, তার কাছে আমার স্বামীর স্বাক্ষরিত ৪টি ব্যাংক চেক রয়েছে। ঘটনার পর থেকে সে ওই চেক দিয়ে আমার স্বামীর নামে চেক জালিয়াতির মামলা করার হুমকি দেয়। তার নামে আদালতে হত্যাসহ প্রায় এক ডজনের ওপর মামলা চলমান আছে।

লিখিত বক্তব্যে ওই গৃহবধূ আরও বলেন, আমার দুটি সন্তান ও স্বামী নিয়ে লিটন সরকার ও তার পালিত গুন্ডাবাহিনীর ভয়ে পালিয়ে বেড়াচ্ছি। তারা একের পর এক আমাকে হুমকি ধামকি দিচ্ছে। আমি আজ নিরুপায় হয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দয়া করে আপনারা আমার পাশে দাঁড়ান, আমি থানা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছি, কিন্তু অদৃশ্য শক্তির কারণে আমার মামলা এখনও নথিভুক্ত করা হয়নি। আমি আমার স্বামী ও দুই সন্তানের প্রাণ ভিক্ষা চাই। তার হাত থেকে আমাদের বাঁচান।

সংবাদ সম্মেলনে ওই গৃহবধূর বড় ভাই বলেন, লিটন সরকারে বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পায় না। যে তার বিরুদ্ধে মুখ খোলে তার নামেই তিনি মামলা দিয়ে হয়রানি করে। আমার বোনের এ ঘটনার প্রতিবাদ করায় আমার নামেও মামলা দেয়। আমরা এখন নিরাপত্তাহীনতায় রাস্তায় রাস্তায় ঘুরছি। আমি প্রধানমন্ত্রী ও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে একটি সুষ্ঠু বিচার দাবি করছি।

এই বিষয়ে জানতে স্বেচ্ছাসেবকলীগ নেতা লিটন সরকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status