ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পলাশে যুবদলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান
রাসেল মিয়া,পলাশ
প্রকাশ: Tuesday, 13 August, 2024, 7:06 PM

পলাশে যুবদলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান

পলাশে যুবদলের পক্ষ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের আর্থিক সহায়তা প্রদান

নরসিংদীর পলাশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থী আশরাফুল ইসলাম ও ইয়াসিন মিয়াকে আর্থিক সহযোগীতা দিয়েছে ঘোড়াশাল পৌর যুবদল। বিকেলে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম আহতদের পরিবারের কাছে এই আর্থিক সহযোগীতা তুলে দেন। এর আগে গত ১৮ই জুলাই নরসিংদীর ভেলানগরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গিয়ে পুলিশের গুলিতে চোখে আঘাত প্রাপ্ত হয় পলাশ বাজার গ্রামের দিন মজুর সাব্বির হোসেনের ছেলে এইচএসসি পরীক্ষার্থী আশরাফুল ইসলাম। 

অন্যদিকে একই দিন পুলিশে ছুড়া রাবার বুলেট ও টিয়ারসেলে হাতে আঘাত প্রাপ্ত হয় পৌর এলাকার কাঠালিয়া গ্রামের কৃষক নূর আহমেদের ছেলে মাদরাসা শিক্ষার্থী  ইয়াসিন। পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আজিজুল ইসলাম জানান, আহতরা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে বিনা চিকিৎসায় দিন পার করছিলেন। এ অবস্থায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খানের নির্দেশনায় তাদের পাশে দাড়ানোর জন্য এই আর্থিক সহযোগীতা করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status