|
মঠবাড়িয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল
রেজাউল ইসলাম,মঠবাড়িয়া
|
|
মঠবাড়িয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার ১৩ আগষ্ট আছরের পর মঠবাড়িয়া উপজেলা যুবদল কর্তৃক আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী পথসভায় যুবদল নেতা রিয়াজ উদ্দিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মিজানুর রহমান মিজান, যুবদল নেতা জাহাঙ্গীর হায়দার বাদল, মজিবুর রহমান,রিপন মুন্সী, ইমদাদুল হক সোহেল, বিএনপি নেতা বাবুল হায়দার, সাবেক কাউন্সিলর হারুন অর রশিদ,ইসাহাক হোসেন আকন প্রমুখ । ৫ আগষ্ট গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত হওয়া ফ্যাসিস্ট আওয়ামীলীগ কর্তৃক অব্যাহত ষড়যন্ত্রের প্রতিবাদে মঠবাড়িয়া উপজেলা যুবদল এই বিক্ষোভ মিছিল করেন। মিছিল পরবর্তী পথসভায় বক্তারা ঘোষণা করেন আওয়ামীলীগের সকল ষড়যন্ত্র রাজপথের মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দেন। বিক্ষোভ মিছিলটি পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে পথসভার মাধ্যমে শেষ হয়। পথসভা থেকে ১৫ আগষ্টকে কেন্দ্র করে সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে উপজেলা যুবদল মাঠে অবস্থান কর্মসূচি ঘোষণা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
