ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
ভূঞাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ
মাহমুদুল হাসান, ভূঞাপুর
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 9:20 PM

ভূঞাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

ভূঞাপুরে বিএনপির অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ

শেখ হাসিনার বিচার দাবীতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপি। আজ বিকালে বাসস্ট্যান্ড চত্বরে এ অবস্থান কর্মসূচি পালন করে তারা। বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা মিছিল সহকারে কর্মসূচীতে যোগ দেয়।

উপজেলা জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তাফার সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান গিয়াস, যুবদলের আহবায়ক খন্দকার জুলহাস আলম, যুগ্ম আহবায়ক রাজিব হোসাইন কফিল, ছাত্রদলের আহবায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব শাহিনুজ্জামানসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, শেখ হাসিনা ১৫ বছরে অসংখ্য মানুষ গুম, খুন করেছে। বৈষম্য বিরোধী আন্দোলনে শিক্ষার্থী ও সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়ে তাদের হত্যা করা হয়েছে। এজন্য খুনি হাসিনাকে ফাঁসির কাঠগড়ায় দাঁড় করাতে হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status