ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২০ এপ্রিল ২০২৬ ৭ বৈশাখ ১৪৩৩
রায়পুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 9:24 PM

রায়পুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

রায়পুর পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সহযোগীদের বিচার দাবিতে লক্ষ্মীপুরের রায়পুরে  বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি।

বুধবার বিকাল ৩টার দিকে রায়পুর শহরের মেহুরুনেছা  হাসপাতালের সামনে বিএনপির নেতা-কর্মীরা জড়ো হতে শুরু করে,পরে বিকাল ৪টার দিকে সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি রায়পুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে দলের নেতা-কর্মীরা সেখানে সমাবেশ করেন। এ সময় তাঁরা শেখ হাসিনা ও তাঁর সহযোগীদের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলার বিএনপির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম, , পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র এবিএম জিলানী,সাধারণ সম্পাদক আব্দুল জাহের মিয়াজি , উপজেলা যুবদলের সাবেক সভাপতি আলমাস,পৌর ছাত্রদলের সভাপতি নজরুল ইসলাম নিশাত সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহাগ, পৌর সেচ্ছাসেবক দলের সভাপতি রিপন মিয়াজি, সাধারণ সম্পাদক বিপ্লব,পৌর তাঁতি দলের আহব্বায়ক মোহাম্মদ বোরহান সদস্য সচিব পিন্টু সহ প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status