ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ এপ্রিল ২০২৬ ৫ বৈশাখ ১৪৩৩
জীবননগরে বাস চাপায় সাবেক ইউপি সদস্য নিহত
আবু বকর সিদ্দিক ,জীবননগর
প্রকাশ: Wednesday, 14 August, 2024, 10:05 PM

জীবননগরে বাস চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

জীবননগরে বাস চাপায় সাবেক ইউপি সদস্য নিহত

চুয়াডাঙ্গার জীবননগরে বাসচাপায় সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। আজ বুধবার সকাল পৌনে ৯টার দিকে জীবননগর পশু হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তির নাম রহম আলী (৯৫)। উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঠপাড়ার এলাহী বক্সের ছেলে। তিনি কেডিকে ইউনিয়ন পরিষদের সাবকে সদস্য। 

কেডি কে ইউনিয়ন পরিষদের সদস্য রুবেল হোসেন জানান, রহম আলী বাইসাইকেল নিয়ে জীবননগর পশু হাসপাতালের সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় জীবননগর থেকে হাসাদাহগামী ফাহিম ফয়সাল নামের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান বলেন, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তবে বাসের চালক ও সহকারী পলাতক রয়েছেন। তাদের আটকে চেষ্টা চলছে। 

ওসি আরও জানান, পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় লাশ ময়নাতদন্ত ছাড়া দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status