ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১০ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩
সুপ্রিম কোর্টে আইনজীবীর ছুরিকাঘাতে আরেক আইনজীবী আহত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 22 August, 2024, 3:46 PM

সুপ্রিম কোর্টে আইনজীবীর ছুরিকাঘাতে আরেক আইনজীবী আহত

সুপ্রিম কোর্টে আইনজীবীর ছুরিকাঘাতে আরেক আইনজীবী আহত

বাংলাদেশ সুপ্রিম কোর্টে এক আইনজীবীর ছুরিকাঘাতে আহত হয়েছেন ব্যারিস্টার মো. আশরাফুল ইসলাম নামে আরেক আইনজীবী। বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে আইনজীবী সমিতির শের-ই বাংলা একে ফজলুল হক ভবনের ২০০৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। আবদুল কাইয়ুম নামে অপর এক আইনজীবী তাকে ছুরিকাঘাত করেছেন বলে অভিযোগ আহত আইনজীবী আশরাফুল ইসলামের।

ঘটনার পর রক্তাক্ত অবস্থায় এই আইনজীবী সাংবাদিকদের বলেন, ‘আমি আমার কক্ষে বসেছিলাম। এ অবস্থায় অ্যাডভোকেট আব্দুল কাইয়ুম হত্যার উদ্দেশে আমাকে ছুরিকাঘাত করেন। আমি এ হামলার বিচার চাই।’

এদিকে, হামলার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে প্রকাশ পেয়েছে। ওই ভিডিওতে দেখা গেছে, হামলার পর আহত আইনজীবী ব্যারিস্টার আশরাফুল ইসলামের মাথার বাম পাশ দিয়ে রক্ত ঝরছে।

ভিডিওতে আহত আইনজীবীকে বলতে শোনা যায়, ‘আমি আমার কক্ষে বসে ছিলাম। অ্যাডভোকেট কাউয়ুম নামে এক আইনজীবী হঠাৎ এসেই আমাকে বলে, তুই কোর্টে ডিস্টার্ব করস, তোকে ছাড়বো না। এরপর আমাকে ছুরিকাঘাতে আহত করা হয়।’

জানা গেছে, ছুরিকাঘাতে আহত আইনজীবী আশরাফুল ইসলাম টাঙ্গাইলের বাসিন্দা। সদ্য ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি একাধিকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। কিন্তু জিততে পারেননি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status